প্রজাতন্ত্র দিবসে কৃষকদের হিংসাত্মক ঘটনার জের, ৫৫০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের হিংসাত্মক ঘটনার জের, ৫৫০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র‌্যাক্টর প্যারেড মোড় নেয় হিংসাত্মক ঘটনায়। রীতিমতো দিল্লি দখল করে কৃষকরা। যার জেরে জাতীয় রাজধানীর একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় সরকার। বুধবার টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ট্র‌্যাক্টর র‌্যালির বিষয়কে সামনে রেখে তারা ৫৫০টির বেশি অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। মাইক্রো–ব্লগিং ওয়েবসাইটের মুখপাত্র জানিয়েছেন যে '‌স্প্যাম ও এই প্ল্যাটফর্মের মাধ্যমে কারসাজি’‌ করায় যুক্ত ব্যবহারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের হিংসাত্মক ঘটনার জের, ৫৫০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার


টুইটারের মুখপাত্র বলেছেন, '‌হিংসাকে প্ররোচনা দেওয়া, হেনস্থা ও হুমকি যা অন্য ব্যবহারকারীদের কথোপকথনে ব্যাঘাত ঘটাতে পারে, সেরকম ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ প্রয়োগ করেছি।’ তিনি আরও বলেন, '‌‌প্রযুক্তি এবং মানুষের পর্যালোচনার সংমিশ্রণ ব্যবহার করে টুইটার মেপে কাজ করেছে এবং টুইটার বিধি লঙ্ঘনকারী শত শত অ্যাকাউন্ট এবং টুইটগুলিতে পদক্ষেপ নিয়েছে এবং স্প্যাম এবং প্ল্যাটফর্মের কারসাজির সঙ্গে জড়িত ৫৫০ টিরও বেশি অ্যাকাউন্টকে সাসপেন্ড করেছে।’‌ উদাহরণস্বরূপ টুইটারের পক্ষ থেকে বলা হয় যে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়।

টুইটার জানায় যে তারা প্রত্যেক অ্যাকাউন্টের ওপরই কড়া নজরদারি করছে এবং কোনও অ্যাকাউন্ট থেকে টুইটারের বিধি লঙ্ঘনকারী কোনও বিষয় নজরে আসলে তৎক্ষণাত টুইটার পদক্ষেপ করবে। অন্য ব্যবহারকারীও যদি এ বিষয়ে অভিযোগ জানায় তাও টুইটার কড়াভাবে সে বিষয়ে পদক্ষেপ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব নির্ধারিত রুট দিয়েই ট্র‌্যাক্টর র‌্যালি আসলেও পরে রুট ভেঙে আইটিওতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন কৃষকরা। লাল কেল্লায় পৌঁছানোর আগেই বেপরোয়া হয়ে ওঠেন কৃষক সম্প্রদায়। একদল কৃষক লালকেল্লায় পবিত্র শিখদের নিশান সাহিবের পতাকাও ওড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+