অমিত শাহের অ্যাকাউন্ট ফের চালু করল টুইটার , কোন বক্তব্য রাখল সংস্থা

'গ্লোবাল কপিরাইট' নীতির জেরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রোফাইল গতকাল সন্ধ্যে থেকে লক করে দেয় টুইটার। প্রসঙ্গত, তার আগে লাদাখ নিয়ে কেন্দ্রের তরফে টুইটারের কাছে একটি নোটিস যায়। তারপর অমিত শাহের প্রোফাইলে ডিসপ্লে পিকচার কপিরাইট বিধি লঙ্ঘন হয়েছে বলে প্রোফাইল লক করা হয়।

অমিত শাহের অ্যাকাউন্ট ফের চালু করল টুইটার , কোন বক্তব্য রাখল সংস্থা

এই ঘটনার পরেই , রাত পোহাতেই টুইটার জানিয়ে দেয় ফের তারা এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোফাইল সক্রিয় করে দিয়েছে। তড়িঘড়িই তা করা হয়েছে। ঘটনাকে টুইটার 'অজান্তে ভুল' বলে ব্যাখ্যা করেছে। যার জেরে অমিত শাহের প্রোফাইল লক হয়ে যায়। এদিকে, এর আগে লাদাখকে কাশ্মীরের অংশ দেখানো নিয়ে টুইটারকে গত ৯ নভেম্বর নোটিস পাঠায় কেন্দ্র ।

এদিকে, এর আগে লাদাখের জিও লোকেশন ইস্যুতে সংসদীয় প্যানেলের মুখোমুখিও হতে হয়েছে ভারতে টুইটারের কর্তৃপক্ষকে। যদিও কমিটি জানায় , টুইটারের ব্যাখ্যায় তারা খুশি নয়। এরপর কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক থেকে নোটিস যায় টুইটারের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+