গুজরাত ও হিমাচলে যমজ জয় পেয়ে টুইটারে এই বার্তা বিজেপি-র নেতা-মন্ত্রীদের

গুজরাত ও হিমাচল প্রদেশ, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে স্বভাবতই খুশি বিজেপি শিবির।

গুজরাত ও হিমাচল প্রদেশ, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে স্বভাবতই খুশি বিজেপি শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ টুইটারে সেই উচ্ছাস প্রকাশ করেছেন। দেখে নেওয়া যাক তাঁদের বার্তাগুলি।

নরেন্দ্র মোদী

বিজেপি-ক কর্মীদের পরিশ্রমের প্রশংসা করে হিমাচল প্রদেশ ও গুজরাতের বাসিন্দাদের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। তিনি টুইট বার্তায় গুজরাতে বিজেপি সরকারের উন্নয়নকেও তুলে ধরেন।

গুজরাত প্রসঙ্গে অমিত শাহ

বিজেপি সভাপতি অমিত শাহও নিজের টুইটার বার্তায় মেনে নিয়েছেন যে গুজরাতে বিজেপি-র এই জিত অনেকটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার জন্য।

হিমাচল প্রদেশ সম্পর্কে অমিত শাহ

হিমাচল প্রসঙ্গেও অমিত শাহ একই রকমের মনোভাব ব্যাক্ত করে, হিমাচল প্রদেশের জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নির্মলা সীতারমন

হিমাচল প্রদেশ ও গুজরাতে বিজেপি-র বিপুল জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

পীযূষ গোয়েল

কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বিজেপি নেতা পাীযূষ গোয়েলও নিজের উচ্ছাস ব্যক্তি করেন এই জোড়া জয় ঘিরে।

স্মৃতি ইরানি

উচ্ছাস ব্যাক্ত করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি।

পরেশ রাওয়াল

অভিনেতা তথা পরেশ রাওয়াল অবশ্য নিজ ভঙ্গিমায় তাঁর টুইট বার্তায় জানিয়েছেন এই জিত কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য় রাহুল গান্ধীকে উপহার দিল বিজেপি।

নীতীশ কুমার

সদ্য এনডিএ-তে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেছে জেডিইউ। আর জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই নির্বাচন নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+