পর্নোগ্রাফি ইস্যু ঘিরে এবার নয়া বিপাকে টুইটার, কড়া পদক্ষেপ মহিলা কমিশনের
ভারতের বিকৃত মানচিত্র ইস্যুতে ইতিমধ্যেই বহু মহলের রোষানলে টুইটার । ভারতের মানচিত্রে লাদাখ, জম্মু ও কাশ্মীরকে বাদ দিয়ে যে ছবি টুইটার প্রকাশ করেছিল, তা নিয়ে রীতিমতো তুঙ্গে চড়ে বিতর্ক। এর আগে ডিজিটাল আইন মেনে চলা নিয়েও টুইটারের গড়িমসিকে ভালোভাবে নেয়নি টুইটার। এই পরিস্থিতিতে নয়া বিতর্কে জড়িয়ে গেল এই মাইক্রো ব্লগিং সাইট।

জাতীয় মহিলা কমিশন কী বলছে?
শিশু পর্নোগ্রাফি ঘিরে একটি অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে টুইটার নিজের প্ল্যাটফর্মে এই বিষয়কে ছাড় দিয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে এবার ময়দানে জাতীয় মহিলা কমিশন। কমিশন জানতে চেয়েছে মহিলাদের টার্গেট করে যে বিতর্কিত ইস্যুটির অভিযোগ উঠছে, তার সম্পর্কে টুইটারের অবস্থান। এই অবস্থান এক সপ্তাহের মধ্যে স্পষ্ট করতে হবে। নির্দেশে জানিয়েছে কমিশন।

কী ঘটেছে?
টুইটারের বিভিন্ন প্রোফাইলে পর্নোগ্রাফির বিষয়বস্তু নিয়ে ভিডিও আপলোডের ঘটনা নিয়ে স্বতঃ প্রণোদিত ব্যবস্থা নিয়েছে জাতীয় মহিলা কমিশন। টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টের প্রতি চিঠি লিখে কমিশন জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ছবিগুলিকে মুছে ফেলতে হবে। সরিয়ে দিতে হবে সমস্ত অশ্লীল বিষয় বস্তু।

দিল্লি পুলিশকে বার্তা
মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশকে বার্তা দিয়ে বলা হয়েছে যে , যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। এই ইস্যুতে যেন আইনি বন্দোবস্তের পথে হাঁটা হয়, সেই বার্তা দিয়েছে কমিশন।

বিপাকে টুইটার
ভারতের মানচিত্র বিতর্কের পর টুইটারের প্ল্যাটফর্মে চাইল্ড পর্নোগ্রাফি ইস্যুতে দিল্লি পুলিশ ইতিমধ্যেই টুইটারকে নোটিস পাঠিয়েছে। এর আগে , মানচিত্র বিতর্কে টুইটারের বিরুদ্ধে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশে পর পর ২ টি এফআইআর দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications