উত্তরপ্রদেশ পুলিশের সামনে আসা নিয়ে টুইটার ইন্ডিয়ার প্রধান দিলেন কোন শর্ত
উত্তরপ্রদেশ পুলিশের সামনে আসা নিয়ে টুইটার ইন্ডিয়ার প্রধান দিলেন কোন শর্ত
এক বৃদ্ধকে মারধর ঘিরে ভাইরাল হওয়া এক ভিডিও টুইটারে পোস্ট হতেই তা নিয়ে কোমর কষতে থাকে উত্তরপ্রদেশ পুলিশ। এই নিয়ে টুইটার ইন্ডিয়ার প্রধান মণীশ মহেশ্বরীকে নোটিস পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের লোনির ঘটনার ওই ভিডিও কাণ্ড এবার আদালত পর্যন্ত পৌঁছে গেল।

এদিন কর্ণাটক হাইকোর্টে মণীশ মহেশ্বরী একটি আবেদন জানান। যে আবেদন উত্তরপ্রদেশ পুলিশের পাঠানো সমনের বিরুদ্ধে। সেই মামলা চলাকালীন মণীশ মহেশ্বরী জানিয়েছেন যে তিনি উত্তরপ্রদেশ পুলিশের সামনে আসতে রাজি। তবে তাঁকে যে গ্রেফতার করা হবে না, তার নিশ্চয়তা দিতে হবে। এর আগে কার্যত মণীশকে রক্ষা কবচ দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। সেখানে বলা হয়, মণীশের বিরুদ্ধে কোনও বলপূর্বক পদক্ষের উত্তরপ্রদেশ পুলিশ নিতে পারবে না।
এদিকে কর্ণাটক হাইকোর্টের এমন এক বক্তব্য ঘিরে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ পুলিশ। সেই প্রেক্ষাপটে এদিন কর্ণাটক হাইকোর্টে মণীশ মহেশ্বরী সাফ জানিয়েছেন যে , যদি উত্তরপ্রদেশ পুলিশ এবিষয়ে নিশ্চয়তা দেয় যে তারা তাঁকে গ্রেফতার করবে না, তাহলেই তিনি উত্তরপ্রদেশ পুলিশের সামনা সামনি হবেন। এবিষয়ে যোগীরাজ্যের পুলিশের লিখিত বক্তব্য চেয়েছেন মণীশ মহেশ্বরী।
আদালতকে মণীশ জানিয়েছেন যে, তিনি একটি সংস্থার কর্মী মাত্র। সেখানে একটি সংস্থা যখন বিভিন্ন ডিরেক্টরদের নিয়ে এগিয়ে যায়। সেখানে একটি সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কেবলমাত্র তাঁরই নাম কেন আসবে? সেই প্রশ্নও তুলে ধরেন মণীশ মহেশ্বরী। টুইটারের কর্ণধার জানিয়েছেন যে, এই কাজ কেবলমাত্র তাঁর সংস্থা তাঁকে ঘিরে করতে পারে। তবে তাঁর এই বক্তব্যের পর উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মহেশ্বরী যখন নিজেকে টুইটার ইন্ডিয়ার প্রধান বলছেন, তখন এই ক্ষেত্রে তাঁর বক্তব্য যুক্তিগ্রাহ্য নয় বলে দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ।












Click it and Unblock the Notifications