টুইটারের শেয়ার কিনে বোর্ড অফ ডিরেক্টর হলেন ইলন মাস্ক, টুইটে জানালেন সিইও পরাগ

ইলন মাস্ককে কোম্পানির বোর্ডে স্বাগত জানালেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। মঙ্গলবার টুইট করে জানান, টেসলার সিইও ইসলন মাস্ক টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন।

ইলন মাস্ককে কোম্পানির বোর্ডে স্বাগত জানালেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। মঙ্গলবার টুইট করে জানান, টেসলার সিইও ইসলন মাস্ক টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন। তিনি সম্প্রতি টুইটার ইনকর্পোরেটেড প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়েছেন। তারপরই তিনি কোম্পানিতে বড় পদ পেলেন।

টুইটারের শেয়ার কিনে বোর্ড অফ ডিরেক্টর হলেন ইলন মাস্ক

টুইটারের সিইও জানান, টেসলার সিইও টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হয়ে কোম্পানির উৎকর্ষ বাড়াবেন। আগামী মাসগুলিতে টুইটারে উল্লেখযোগ্য উন্নতি হবে বলেই আমরা আশা করি। তিনি তাঁর পরিকল্পনা দিয়ে সমৃদ্ধ করবেন টুইটারকে। কে জানে, হয়তো আমরা অবশেষে বহু প্রতীক্ষিত সেই গন্তব্যে পৌঁছতে পারব।

সম্প্রতি ইলন মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার নিয়েছেন। টুইটার ইনকর্পোরেটেড প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এখন তিনি। ফলস্বরূপ এক সপ্তাহের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাঁপতে পারেন৷ ইলন মাস্ক শেয়ারহোল্ডার হচ্ছেন এই খবর প্রকাশের পর টুইটার শেয়ারগুলি ২৭ শতাংশের মতো বেড়েছে।

এদিন টুইটার সিইও জানিয়েছেন, "আমি খুব আনন্দিত যে আমরা ইলন মাস্ককে আমাদের বোর্ডে নিয়োগ করছি! সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইলনের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, তিনি আমাদের বোর্ডের জন্য দুর্দান্ত মূল্য আনবেন। এদিন পরাগ আগরওয়াল টুইট করে একথা ঘোষণা করেছন।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ইলন মাস্ক একজন আবেগপূর্ণ বিশ্বাসী এবং পরিষেবাটির তীব্র সমালোচক। তাই তাঁকে কোম্পানি এবং বোর্ডরুমের বিশেষ প্রয়োজন। আগরওয়াল এলন মাস্ককে এই বিশ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন যে, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে তুলবেন। আগামী মাসগুলিতে টুইটারে উল্লেখযোগ্য উন্নতি করতে পরাগ তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসিও কোম্পানির বোর্ডে মাস্ককে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, "আমি সত্যিই খুশি যে এলন টুইটার বোর্ডে যোগ দিচ্ছেন! তিনি বিশ্বে টুইটারের ভূমিকা সম্পর্কে গভীরভাবে যত্নশীল। পরাগ এবং ইলন উভয়ই তাদের হৃদয় দিয়ে টুইটারকে নেতৃত্ব দেবেন বলে তাঁর বিশ্বাস। এবং তাঁরা একটি অবিচ্ছেদ্য দল হয়ে টুইটারের উন্নতিতে কাজ করে যাবে। জ্যাক ডরসিও তাঁর টুইটে একথা উল্লেখ করেছেন।

সোমবার, টেসলা এবং স্পেসএক্স সিইও টুইটারে ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন এবং এটি তাকে কোম্পানির বৃহত্তম শেয়ারহোল্ডার করেছে। এই পদক্ষেপটি অনেককে অবাক করেছে। যেমন গত সপ্তাহে মাস্ক প্ল্যাটফর্মে বাকস্বাধীনতার বিষয়ে অভিযোগ করে টুইট করেছিলেন। প্রকৃতপক্ষে, তাকে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করতে দেখা গেছে যে ব্যবহারকারীদের তাদের মনের কথা শেয়ার করার জন্য তার একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করা উচিত কিনা। তখনই বেশিরভাগ ব্যবহারকারী মাস্ককে টুইটার কেনার পরামর্শ দেন এবং এখান তিনি কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+