সুনন্দা পুষ্কর কাণ্ডে নয়া মোড়: বিষেই মৃত্যু বলছে ময়নাতদন্তের রিপোর্ট

এদিন এইমস-এর চিকিৎসকদের প্যানেল জানিয়েছে বিষের কারণেই মৃত্যু হয়েছে সুনন্দা পুষ্করের। যদিও কোন নির্দিষ্ট বিষ বা রাসায়নিকের কারণে এই মৃত্যু হয়েছে তার নাম জানাননি তাঁরা। বরং একটি বিষের তালিকা করা হয়েছে যেগুলি ভারতীয় পরীক্ষাগারে শণাক্ত করা সম্ভব নয়।
এই তালিকার মধ্যে রয়েছে থালিয়াম, পলোনিয়াম ২১০, নেরিয়াম ওলিয়েন্ডার, স্নেক ভেনম, ফটোলাবাইল বিষ এবং হেরোইন।
সুনন্দা অসুস্থ ছিলেন না আর মৃত্যুর আগে তাঁর কোন রোগও ছিল না: চিকিৎসকের প্যানেল
সুনন্দা পুষ্করের মৃত্যু অস্বাভাবিক হলে ইঙ্গিত দিয়ে চিকিৎসকদের প্যানেল জানিয়ে দিয়েছে. কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী না অসুস্থ ছিলেন আর না মৃত্য়ুর আগে তাঁর কোনও রোগও ছিল না। চিকিৎসকরা জানিয়েছেন অন্যান্য সাধারণ সুস্থ মানুষের মতোই সুস্থ ও স্বাভাবিক ছিলেন সুনন্দা।
আরও পড়ুন : দিল্লির পাঁচতারা হোটেল থেকে রহস্যজনকভাবে মিলল শশী পত্নী সুনন্দার মৃতদেহ
আরও পড়ুন : থারুরের বিরুদ্ধে সুনন্দা পুষ্করের ময়না রিপোর্ট প্রভাবিত করার অভিযোগ এইমস চিকিৎসকের, রিপোর্ট তলব
আরও পড়ুন : (ভিডিও) 'শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে পেশাদার কেউই হত্যা করেছে'
এমনকী চিকিৎসকরা জানিয়েছেন, সুনন্দার লুপাস নামক রোগ (একটি দীর্ঘস্থায়ী প্রদাহ রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন শরীরেরই কোষ এবং অঙ্গপ্রত্যঙ্গে আক্রমণ করলে হয়) রয়েছে বলে দাবি করেছিলেন তাঁর স্বামী শশী থারুর। কিন্তু সে বিষয়েও ভাল করে তদন্ত করে দেখা গিয়েছে সুনন্দার এমন কোনও রোগই ছিল না।
দিল্লির পাঁচতারা হোটেলে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল সুনন্দার দেহ। মৃত্যুর আগে টুইটারে এক পাকিস্তানি মহিলা সাংবাদিকের সঙ্গে ঝামেলায় পড়েন। গণ্ডগোলের অবশ্য স্বামী শশী থারুরকে নিয়েই শুরু হয়েছিল। তার কয়েকদিনের মধ্য়েই সুনন্দার মৃত্যুর ঘটনায় হতবাক হয়ে যায় গোটা দেশ।












Click it and Unblock the Notifications