সিবিএসই পরীক্ষা : সব বিষয়ে প্রাপ্ত নম্বর গড়ে ৯০, একটিতে শুধু '০', মর্মাহত দিল্লির যমজ বোন

প্রজ্ঞা ও প্রাচী মহাজন। যমজ এই বোন দিল্লির বাসিন্দা। দৃশ্যত কিছুটা ক্ষীণজীবী হলেও মেধার দিক থেকে কোনও খামতি নেই তাদের। পরীক্ষা দেওয়ার পরই বাড়িতে দুজনে জানিয়ে দিয়েছিল পরীক্ষার ফল বেশ ভালই হবে। কিন্তু ফল হাতে আসতেই চমকে উঠেছিলেন ২ জনেই। একটি বিষয়ে দুজনেরই প্রাপ্ত নম্বর ছিল শূন্য।
প্রাচীর কথায়, ফল জানতে পেরে চমকে উঠেছিলাম। এই ঘটনায় আমি বিষণ্ণ। কিন্তু আমি জানি এটা হতে পারে না, এটা অসম্ভব। একই সুর প্রজ্ঞার কথায়। কিছুটা অভিযোগের সুরে প্রজ্ঞা জানালেন, স্কুল কর্তৃপক্ষ এঘটনা জানার পরও কোনওরকম সহযোগিতা করেননি তাদের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত না সংবাদমাধ্যমে যাওয়ার ভয় দেখানো হয়েছে ততক্ষণ স্কুলের প্রধানশিক্ষিকা কোনও তোড়জোড় দেখাননি।
শুধু পরে নয়, এর আগেও প্রজ্ঞা ও প্রাচীর কিছু শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কোনওরকম সহযোগিতা স্কুল থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছে মহাজন পরিবার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications