লকডাউনে নবজাতক যমজের নামকরণ ভারতের এই রাজ্যে
সারা পৃথিবীরে ত্রাস সৃষ্টি করেছে কোভিড ও করোনা, এই নাম দুটি। কিন্তু ছত্তিশগড়ে ভিন্ন পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি ছত্তিশগড়ের দম্পতি তাঁদের যমজ সন্তানের নাম রেখে কোভিড ও করোনা।
সারা পৃথিবীরে ত্রাস সৃষ্টি করেছে কোভিড ও করোনা, এই নাম দুটি। কিন্তু ছত্তিশগড়ে ভিন্ন পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি ছত্তিশগড়ের দম্পতি তাঁদের যমজ সন্তানের নাম রেখে কোভিড ও করোনা। লকডাউনের মধ্যেই ছত্তিশগড়ের আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে বিনয় বর্মার স্ত্রী প্রীতি জন্ম দিয়েছেন যমজ সন্তানের।

হাসপাতাল সূত্রে খবর মা এবং দুই শিশুই সুস্থ রয়েছে। দুই শিশুর ওজন যথাক্রমে ২.৯ এবং ২.৭ কেজি। হাসপাতালে জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সিজার করে এই দুই শিশুর জন্ম হয়েছে।
রায়পুর পুরানি বস্তির বাসিন্দা দুই সন্তানের মা প্রীতি জানিয়েছেন, হাসপাতালে যাওয়ার জন্য তাঁরা কোনও গাড়ি পাননি। ফলে তাঁরা সমস্যায় পড়ে যান। এরপর স্বামীর মোটরবাইকে হাসপাতালে যান তিনি। কিন্তু সময়টা মধ্যরাত হওয়ায় বিভিন্ন চেকপোস্টে তাঁদের দাঁড় করানো হয়।
হঠাৎ কেন দুই সন্তানের নাম কোভিড ও করোনা রাখা হল, এই প্রশ্নের উত্তরে প্রীতি জানিয়েছেন, বর্তমান সময়ে কোভিড-১৯ নিয়ে নানা আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিকেই তাঁরা স্মৃতিতে ধরে রাখতে চান। সেইজন্য স্বামীর সঙ্গে আলোচনা করেই ছেলের নাম কোভিড ও মেয়ের নাম করোনা রেখেছেন তিনি।












Click it and Unblock the Notifications