বড়সড় ধাক্কা খেল বিজেপি, লোকসভা নির্বাচনের আগে দলত্যাগ দু-বারের সাংসদের

লোকসভা নির্বাচনের আগে ফের বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দল ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং। বিজেপির শক্তঘাঁটি পূর্ণিয়া লোকসভা কেন্দ্র থেকে দুবার নিযুক্ত হয়েছিলেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে ফের বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দল ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং। বিজেপির শক্তঘাঁটি পূর্ণিয়া লোকসভা কেন্দ্র থেকে দুবার নিযুক্ত হয়েছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি দল ছেড়ে দিলেন। এর ফলে বিপাকে পড়ল বিজেপি। দিন কয়েক আগে পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং বিজেপি ছেড়েছিলেন।

বিজেপি ছাড়লেন, যোগ-জল্পনা মহাজোটে

বিজেপি ছাড়লেন, যোগ-জল্পনা মহাজোটে

শুধু বিজেপি ত্যাগই নয়, প্রাক্তন বিজেপি সাংসদ যোগ দিতে পারেন মহাজোটে। এমন ইঙ্গিত মিলেছে। তবে এখনও তিনি ঘোষণা করেননি যে, তিনি মহাজোটে যোগ দিচ্ছেন। তাঁর মুখে শোনা গিয়েছে, বাস্তব পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখছেন মোদী। তাই তাঁর সঙ্গে চলার মতো অবস্থা এখন আর নেই।

মোদীর সমর্থক, রাহুলের প্রশংসা

মোদীর সমর্থক, রাহুলের প্রশংসা

তিনি বলেন, আমি একটা সময়ে নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সমর্থক ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাকে অন্যরূপ ভাবাতে বাধ্য করেছে। দিনকে দিন রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে দেশে। তার কারণও মোদী বাস্তব পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে রেখে চলেছেন দিনের পর দিন। তিনি পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন করেননি।

কংগ্রেস-মুক্ত ভারত, নৈব নৈব চ

কংগ্রেস-মুক্ত ভারত, নৈব নৈব চ

এদিন বিজেপির প্রাক্তন সাংসদ বলেন, তিনি বিজেপিতে থাকলেও বিজেপির আদর্শ মেনে ছিলেন। সেই আদর্শ থেকে এখন বিচ্যুত হয়ে পড়েছে বিজেপি। কিন্তু কখনই কংগ্রেস-মুক্ত ভারতের স্লোগানকে তিনি সমর্থন করেননি। বিশ্বাসও করেননি, ওই স্লোগানের যৌক্তিকতা। তিনি বিশ্বাস করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশে বিরোধী দল থাকবেই।

পছন্দ নয় রফা, দল ছেড়ে বার্তা

পছন্দ নয় রফা, দল ছেড়ে বার্তা

রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষুব্ধ উদয় সিং। বিহারে ১৭-১৭ আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। আর রামবিলাস পাসোয়ানের এলজিপি লড়বে ৬টি আসনে। স্থির হয়েছে, উদয় সিংয়ের কেন্দ্র পূর্ণিয়ায় লড়বে নীতীশ কুমারের দল। তা পছন্দ হয়নি বিজেপির প্রাক্তন সাংসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+