পাঁচদিনে দ্বিতীয়বার, কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার অস্ত্র পাচারের চেষ্টা বানচাল ভারতের

১০ অক্টোবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিরা সীমান্তের এপারে অস্ত্র পাচার করার চেষ্টায় ছিল। কিন্তু জওয়ানদের তৎপরতায় সেই অস্ত্র পাঠানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছিল। এরপর সেই একই কায়দায় উত্তর কাশ্মীরে ফের অস্ত্র পাচারের চেষ্টা চালাল পাক সেনার মদতপুষ্ট জঙ্গিরা। এবং এদিনও জঙ্গিদের এই প্রচেষ্টা বানচাল করে ভারতীয় সেনা।

গত ৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার

গত ৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার

গত ৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, উত্তর কাশ্মীরের তাংধর সেক্টরে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানি সেনার অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করে।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল ৬টা ৩০মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি জায়গায় অভিযান চালায় ভারতীয় সেনা। সীমান্তের খুব কাছেই একটি জায়গা থেকে উদ্ধার হয় অস্ত্র ভর্তি একটি ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল ৫টি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১৩৮ রাউন্ড গুলি।

অস্ত্র পাচারের নেপথ্যে পাকিস্তানি সেনার হাত

অস্ত্র পাচারের নেপথ্যে পাকিস্তানি সেনার হাত

এর আগে ১০ অক্টোবর উদ্ধার হওয়া অস্ত্র পাচারের নেপথ্যে পাকিস্তানি সেনার হাত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। শনিবার উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে ছিল চারটি একে-৭৪ রাইফেল। দু'টি ব্যাগ থেকে মোট চারটি একে-৭৪ রাইফেল ছাড়াও সেদিন আটটি ম্যাগাজিন, ২৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। জম্মু ও কাশ্মীরের উত্তর সীমান্তের কুপওয়াড়া জেলার কেরান সেক্টর দিয়ে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অস্ত্র এদেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।

সেপ্টেম্বরেও ড্রোনের মাধ্যমে দেশে অস্ত্র পাচারের চেষ্টা

সেপ্টেম্বরেও ড্রোনের মাধ্যমে দেশে অস্ত্র পাচারের চেষ্টা

এদিকে সেপ্টেম্বরেও ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্র পাচারের প্রচেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। ১৯ সেপ্টেম্বরের একিট ঘটনায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তিন লস্কর জঙ্গিকে। উদ্ধার হয়েছিল দু'টি একে-৫৬ রাইফেল, ১৮০ রাউন্ড কার্তুজসহ ছয়টি একে-ম্যাগাজিন, দু'টি চিনা পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজসহ তিনটি পিস্তল ম্যাগাজিন, চারটি গ্রেনেড। এছাড়াও উদ্ধার হয়েছিল ১ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+