‌সেনা প্রধানের বিতর্কিত মন্তব্যকে সমালোচনা করে টুইট আসাদউদ্দিন ওয়েইসির

‌সেনা প্রধানের বিতর্কিত মন্তব্যকে সমালোচনা করে টুইট আসাদউদ্দিন ওয়েইসির

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ–প্রতিবাদ–আন্দোলন। তার পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বহু বিতর্ক। বৃহস্পতিবারই সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সিএএ–বিরুদ্ধ বিক্ষোভকারীদের নিয়ে মন্তব্য রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন এআইএমআইএম–এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি টুইটে বৃহস্পতিবার বলেন, '‌নেতৃত্ব জানে কার দফতরের সীমা কতখানি। এটা হল বেসামরিক আধিপত্য এবং যেটি আপনার নেতৃত্বে আপনার প্রতিষ্ঠানের অখণ্ডতা রক্ষা করে।’‌ প্রসঙ্গত, বৃহস্পতিবার বিপিন রাওয়াত জানিয়েছিলেন যে তাঁদের শহরে বিশ্ববিদ্যালয়–কলেজ পড়ুয়াদের নেতৃত্ব দিয়ে যেভাবে বিক্ষোভ–আন্দোলনে সামিল করানো হচ্ছে ও হিংসা ছড়ানো হচ্ছে, সেটাকে পরিচালনা করা বলে না।

‌সেনা প্রধানের বিতর্কিত মন্তব্যকে সমালোচনা করে টুইট আসাদউদ্দিন ওয়েইসির


এটা প্রথমবার নয়, জেনারেল বিপিন রাওয়াত এর আগেও রাজনৈতিক ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। গত বছর তিনি বলেছিলেন যে অসমের বিজেপির চেয়ে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেসি ফ্রন্ট (‌এআইইউডিএফ)‌ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ পাকিস্তান ও চীন ভারতের উত্তর–পূর্ব অংশে বাংলাদেশি অভিবাসীদের ঢোকাচ্ছে এবং তার জন্য মুসলিমদের সমর্থন পাচ্ছে এআইইউডিএফ। তাঁর এই মন্তব্যের পর এআইইউডিএফ প্রধান বাদরুদ্দিন আজমল টুইট করে বলেন যে, '‌এ জাতীয় বিবৃতি দিয়ে সেনাপ্রধান রাজনীতিতে লিপ্ত হয়েছেন যা তাঁকে দেওয়া সাংবিধানিক আদেশের পরিপন্থী।’‌
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+