TV-CNX opinion poll: এখনই লোকসভা নির্বাচন হলে ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস-বিজেপির
TV-CNX opinion poll: লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তবে ২০২৪-এর সেই ভোটের আগে ছোটখাটো একটা সেমিফাইনাল হয়ে যেতে পারে চলতি বছরের শেষে। কারণ তিন রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে একটি সমীক্ষা করে দেখা হয়েছে যে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে, কোথায় কেমন ফলাফল হবে।
India TV-CNX-এর সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ছত্তীসগঢ়ে বিজেপি ও কংগ্রেসের লড়াই হবে একেবারে হাড্ডাহাড্ডি। সমীক্ষা বলছে, এই মুহূর্তে লোকসভা ভোট হলে ছত্তীসগঢ়ে খুব কম ফারাকে জিতবে বিজেপি। ৪৬ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা থাকছে গেরুয়া শিবিরের। আর কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট।

আর আসন সংখ্যার বিচারে বিজেপি পেতে পারে মোট ৭টি আসন আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪টি লোকসভা আসন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল, তার সঙ্গে তুলনা করলে সমীক্ষায় দেখা যাচ্ছে, ২টি আসন হারাতে পারে বিজেপি, ওই দুই আসন পেতে পারে কংগ্রেস। ওই রাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা ১১টি।
দেখে নেওয়া যাক, ২০১৯-এর লোকসভা ভোটে কী ফলাফল হয়েছিল ছত্তীসগঢ়ে। আগেরবার এনডিএ জোট পেয়েছিল ১০টি আসন আর কংগ্রেস পেয়েছিল ১টি আসন। এবার ভোট শতাংশ কিছুটা কমতে পারে বিজেপির। এনডিএ জোট পেতে পারে ৪৬ শতাংশ ভোট আর কংগ্রেস ৪১ শতাংশ।
যদিও লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনই বড় যুদ্ধ হিসাবেই দেখছে বিজেপি। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে মোদী শাহ। পাল্টা বিজেপি বিরোধী শক্তিগুলিও ময়দানে নেমেছে পড়েছে। 'ইন্ডিয়া' জোট তৈরি করে তিন রাজ্যের বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অবস্থায় শেষমেশ মানুষ কোন পক্ষে ভোট দেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications