স্কাইপ কলে বন্ধুর সঙ্গে তর্কাতর্কি, এরপরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা টেলিভিশন সঞ্চালিকার
হায়দ্রবাদ, ১৬ মার্চ : হায়দ্রাবাদের হোস্টেলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন তেলুগু টেলিভিশনের সঞ্চালিকা নীরোশা। আর এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে। ২৩ বছরের নীরোশা কেন আত্মহত্যা করলেন সেই বিষয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে।
পুলিশের কথায়, গলায় দড়ির ফাঁস লাগানোর আগে কানাডায় এক বন্ধুর সঙ্গে স্কাইপে ভিডিও কল করেছিলেন নীরোশা। এবং কথা বলার সময়ই আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন তিনি।[বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু]

নীরোশার হুমকি শুনে সঙ্গে সঙ্গেই সাহায্য চেয়ে হায়দ্রাবাদে এক বন্ধুকে ফোন করেছিলেন ওই বন্ধু। কিন্তু সেকেন্দ্রাবাদের সিন্ধি কলোনিতে যেখানে নীরোশা থাকতেন সেই হোস্টেলে পৌঁছতে পৌঁছতে নীরোশার মৃত্যু হয়। [টেলিভিশন অভিনেতা রনি চক্রবর্তীর অস্বাভিক মৃত্যু, শোকের ছায়া টলিউডে]

পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, কীসের উষ্কানিতে নীরোশার আত্মহত্যার ঘটনা ঘটে তা এইমুহূর্তে পরিস্কার নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ['বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ]
যদিও নীরোশার বাবা কে রাধাকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ের পেটে মাঝে মধ্যেই অসহ্য একটা যন্ত্রণা হতো। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ অবলম্বন করতে পারে নীরোশা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
suicide suspicious death anchor telegu hyderabad skype police investigation আত্মহত্যা রহস্য অস্বাভাবিক মৃত্যু সঞ্চালক তেলুগু হায়দ্রাবাদ স্কাইপ পুলিশ তদন্ত
Read in Telugu: కాబోయే భర్తతో చాటింగ్ చేస్తూనే క్షణికావేశంలో యాంకర్ నిరోషా..












Click it and Unblock the Notifications