ঘর অন্ধকার করে জুস খান, মদ খাওয়ার অনুভূতি হবে : নীতিশ কুমার
পাটনা, ১৩ সেপ্টেম্বর : বিহারে সরকার মদ নিষিদ্ধ করায় বেশ বিপাকে পড়েছেন রাজ্যের নেশারুরা। কিন্তু এবার মদের আসক্তির বিকল্প রাস্তা বাতলে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার নিজেই। মদ খেয়ে স্বাস্থ্য খারাপ না করে অন্ধকার ঘরে ফলের রস খাওয়ার দাওয়াই বাতলে দিয়েছেন রসিক মুখ্যমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে নীতিশ কুমার বলেন, "এক পেগ বা দু পেগ মদের নেশার জন্য কেন সবকিছু খারাপ করা। তার থেকে বরং ঘরের আলো বন্ধ করে ফলের রস খান, মদের নেশারই অনুভূতি হবে।"

তবে বিহারে মদ নিষিদ্ধ করতে পারায় সন্তোষ প্রকাশ করে নীতিশ বলেন, "রাজ্যে মদ নিষিদ্ধ করতে পেরে এত আনন্দ ও সন্তোষ পেয়েছি যা আগে কোনও দিনও অর্জন করতে পেরেছি বলে আমার মনে হয় না।"
উল্লেখ্য চলতি বছরের ১ এপ্রিল রাজ্যে মদ নিষিদ্ধ করে নীতিশ সরকার। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রীকেও অনুরোধ করেছিলেন যাতে সারা ভারতেই মদ নিষিদ্ধ করা হয়। বিহারে মদ নিষিদ্ধ করার ফলে অশান্তি ও রোগভোগের সংখ্যা অনেক কমেছে বলে বিশ্বাস নীতিশ কুমারের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications