Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভুয়ো এনকাউন্টার মামলায় ফের নাম জড়াল বিজেপি সভাপতি অমিত শাহের

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারে জড়িত থাকার নতুন অভিযোগ তুললেন তুলসীরাম প্রজাপতি মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারে জড়িত থাকার নতুন অভিযোগ তুললেন তুলসীরাম প্রজাপতি মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক। শাহ ছাড়াও আইপিএস অফিসার দীনেশ এমএন, রাজকুমার পান্ডিয়ান, ডিজি ভানজারা হলেন এই মামলার মূল চক্রী। আদালতে এমনই জানিয়েছেন তদন্তকারী অফিসার সন্দীপ তামগাডগে।

ভুয়ো এনকাউন্টার মামলায় ফের নাম জড়াল বিজেপি সভাপতি অমিত শাহের

২০০৬ সালে গুজরাতে ভুয়ো এনকাউন্টারে খুন হয় তুলসীরাম। ২০১২ সাল থেকে এই মামলার দায়িত্বে রয়েছেন সন্দীপ। তিনি বলেছেন, ঘটনার পিছনে রাজনৈতিক ও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। তিনি অমিত শাহ, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার নাম নিয়েছেন যাঁরা সোহরাবউদ্দিন শেখ, তুলসীরাম ও আজম খানের মতো অপরাধীদের সাহায্য নিয়ে এক রিয়েল এস্টেট বিল্ডারের অফিসে গুলি চালানোর ঘটনা ঘটান।

তবে ২০১৪-১৭ সালের মধ্যে অমিত শাহ সহ অনেককেই প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারী অফিসার সন্দীপ তামগাডগের দাবি, অভিযুক্তদের কল ডেটা রেকর্ডস ঘাঁটলে আসল তথ্য উঠে আসে।

প্রসঙ্গত, ২০০৬ সালে তুলসীরাম গুজরাত পুলিশের এনকাউন্টারে মারা যায়। রাজস্থান পুলিশের দাবি, আহমেদাবাদ থেকে উদয়পুরের জেলে ফেরত আনার সময় হেফাজত থেকে তুলসীরাম পালিয়ে গিয়েছিল। তারপরই এনকাউন্টার হয়।

আদালতে সবপক্ষই নিজের মতো করে দাবি জানিয়ে শুনানি পেশ করেছে। এখন দেখার আদালত কী করে। অমিত শাহর বিরুদ্ধে ফের তদন্ত চলতে শুরু করলে নতুন করে এই মামলায় তিনি অভিযুক্তের তালিকায় চলে যাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+