ধর্ম লুকিয়ে কাজ করার অভিযোগ! তিরুপতিতে ফের একের পর এক কর্মী চিহ্নিত

নিজের ধর্মকে লুকিয়ে কাজ করার অভিযোগ। আরও তিন অহিন্দু কর্মীকে চিহ্নিত করেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম। যা সেখানকার আইনের পরিপন্থী।

নিজের ধর্মকে লুকিয়ে কাজ করার অভিযোগ। আরও তিন অহিন্দু কর্মীকে চিহ্নিত করেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম। যা সেখানকার আইনের পরিপন্থী। সেখানকার আইনে রয়েছে, অহিন্দু কাউকে তার বিশ্বাসের কথা ঘোষণা করতে হবে। আর যদি তিনি হিন্দু না হন, তাহলে তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানমের কোনও পদে কাজ করতে পারবেন না।

ধর্ম লুকিয়ে কাজ করার অভিযোগ! তিরুপতিতে ফের একের পর এক কর্মী চিহ্নিত

এখনও পর্যন্ত এই ধরনের ৪২ জন কর্মীকে চিহ্নিত করা গিয়েছে। তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে। যদিও এইসবকর্মীরা অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আবেদন করে, তাঁদের কাজে বহিষ্কার নিয়ে থাকা নির্দেশের ওপর স্থগিতাদেশ নিয়ে নেয়। সেই মামলা এখনও আদালতে চলছে।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের আইন অনুযায়ী, কোনও অহিন্দু ভগবান ভেঙ্কটেশ্বরার কাছে প্রার্থনা করতে পারবেন না। তাছাড়া অন্য ধর্মাবলম্বীরা সেখানে কাজ করার পক্ষেও উপযুক্ত নন। সাম্প্রতিক ঘটনা এই নির্দেশকে আরও একবার সামনে এনে দিয়েছে।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের এগজিকিউটিভ অফিসার অনিল কুমার সিংহল জানিয়েছেন, তিন কর্মীরের বিরুদ্ধে অভিযোগের পরেই, তিনজনকে চিহ্নিত করা হয়। বর্তমান আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, তিরুমালা তিরুপতি দেবস্থানমের অবস্থান খুব স্পষ্ট। অন্য কোনও ধর্মের মানুষ সেখানে কাজ করতে পারবেন না। তবে আগে ধরা পড়া ৪২ জনের অনেকেই আদালতে গিয়ে স্থিতাবস্থার আদেশ নিয়ে এসেছেন। এইসময়ের মধ্যে কেউ কেউ অবসরও নিয়েছেন। কিন্তু তাদের পাওয়া আটকে রাখা হয়েছে। হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+