লাদাখ থেকে গুজরাতে 'ঘুঁটি' সাজাচ্ছে বিজেপি! পার্টির অন্দরে বড়সড় বদল

লাদাখ থেকে গুজরাতে 'ঘুঁটি' সাজাচ্ছে বিজেপি! পার্টির অন্দরে বড়সড় বদল

লাদাখ থেকে ভারতের একমাত্র সাংসদ ২০১৯ লোকসভায় 'উপহার' পেয়েছে ভারত। বিজেপির সেরিং নামগিয়াল লাদাখের বুক থেকে উঠে এসে দিল্লির রাজনীতিতে খুব অল্প সময়েই পরিচিতি পেয়ে যান। সংসদে তাঁর প্রথম ভাষণ গোটা দেশের কুর্ণিশ কুড়িয়েছে। এবার সেই লাদাখ নিয়ে বিজেপি বড় সিদ্ধান্ত নিল। শুধু তাই নয়, দেশের একাধিক জায়গায় নির্বাচনের আগে ঘুঁটি সাজাতে শুরু করল বিজেপির অন্দরমহল।

 লাদাখে বিজেপি ভাঙন ও পদক্ষেপ

লাদাখে বিজেপি ভাঙন ও পদক্ষেপ

এ ঘটনা সদ্য মে মাসের। মে মাসের প্রথম দিকেই, লাদাখে একের পর এক বিজেপি কর্মী পার্টি ছাড়তে শুরু করেন। সেই সময় লাদাখের বিজেপি প্রেসিডেন্ট ছিলেন শেরিং দোরজয়। সূত্রের খবর, চিন সীমান্তে থাকা লাদাখে গেরুয়া পার্টির অন্দরে দোরজয়ের বিরুদ্ধে ক্ষোভ দাগতে থাকে। যার ফলে একের পর এক বিজেপি নেতা পার্টি ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। এবার সেই লাদাখে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি।

লাদাখে সেরিং-চাল!

লাদাখে সেরিং-চাল!

নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে বিজেপি ধীরে ধীরে জমি পোক্ত করতে শুরু করেছে। তারই মাঝে পার্টির একের পর এক নেতার ইস্তফা হাইকমান্ডকে খুশি করতে পারেনি। আর সেই মতো, লাদাখে হাইকমান্ডের পছন্দের ব্যক্তিত্বের কাঁধেই তুলে দেওয়া হল পার্টির ভার। লাদাখে বিজেপির প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হয়েছেন ৩৫ বছরের সেরিং নামগিয়াল। যাঁর প্রথম সংসদ-বক্তৃতা মুগ্ধ করেছিল গোটা দেশকে। মুগ্ধ করে শাহ-মোদীকে।

মোদীর পছন্দের কর্মী গুজরাতের প্রধান!

মোদীর পছন্দের কর্মী গুজরাতের প্রধান!

এদিকে, গুজরাত বিজেপির অন্দরেও একের পর এক সমস্যা তৈরি হতে দেখা গিয়েছে। আর তার জেরেই এবার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সিআর পাটিলকে গুজরাত বিজেপির প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

 পাটিল -মোদী ঘনিষ্ঠতা

পাটিল -মোদী ঘনিষ্ঠতা

মোদীর হয়ে লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রে প্রচারের কাজে ছিলেন সি আর পাটিল। আর তারপরই বারাণসী কেন্দ্র থেকে মোদী অভূতপূর্ব সাফল্য নিয়ে ভোট যুদ্ধ জিতে যান। আর মোদীর এই সাফল্যের পর ,এবার গুজরাত বিজেপি প্রধানের তাজ উঠল পাটিলের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+