ওমিক্রনের খোঁজ, সমস্ত রাজ্যগুলিকে কোভিড নমুনা পাঠাতে বলল কেন্দ্র

ওমিক্রনের খোঁজ, সমস্ত রাজ্যগুলিকে কোভিড নমুনা পাঠাতে বলল কেন্দ্র

ভারতেরও চিন্তার কারণ হয়ে উঠেছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। ভারতে এর কোনও কেস দেখা যায়নি ঠিকই। তবে এই ক্ষেত্রে মোটেও ঢিলেমি দিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। এবার প্রত্যেকটি রাজ্যকে ১০০ শতাংশ নমুনা পাঠাতে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ওমিক্রনের খোঁজ, সমস্ত রাজ্যগুলিকে কোভিড নমুনা পাঠাতে বলল কেন্দ্র

মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সেখানে প্রত্যেকটি রাজ্যকে সমস্ত নমুনা পাঠাতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত INSACOG ল্যাবরেটরিতে সেগুলি পাঠাতে বলা হয়। এর আগে মোট পজেটিভ নমুনার মাত্র ৫ শতাংশ পাঠানো হত জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। তবে ওমিক্রনের প্রাদুর্ভাবে সবটাই বদলে গিয়েছে। ওমিক্রনকে শনাক্ত করতে জিনোম সিকোয়েন্সিংয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার।

উচ্চ আধিকারিক সূত্রে খবর, কর্নাটকের ধারওয়াডের একটি মেডিক্যাল কলেজের সমস্ত নমুনা এবং মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডির একটি বৃদ্ধাশ্রমের সমস্ত নমুনা চেয়ে পাঠিয়েছে সরকার৷ নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, 'আমরা রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছি, গুচ্ছাকারে কেস বাড়তে দেখলেই যেন সমস্ত নমুনা পাঠানো হয়। কোনও স্থানে নতুন করে হটস্পট গড়ে উঠলেই সমস্ত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে৷ এটা ধাড়ওয়াডে করা হচ্ছে। সেখানে একটি মেডিক্যাল কলেজেই ২৪০টি কেস রয়েছে। ভিওয়ান্ডির বৃদ্ধাশ্রমে আবার ৬০টি কেস দেখা গিয়েছে। আমরা রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছি, এমন কিছু দেখলেই যেন জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়।'

রাজ্যগুলিকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত যাত্রীদের বাড়ি গিয়ে যেন পর্যবেক্ষণ করা হয়। যে সমস্ত যাত্রীরা কোভিড নেগেটিভ, তাদের বাড়িতেও যেন রাজ্য প্রশাসন গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে।

সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে এটি পাওয়া গেছে ঠিকই। তবে পরে ইজরায়েল, হংকংয়ের পর্যটকদের মধ্যেও দেখা গিয়েছে এটি৷ তবে ভারতে এখনও অবধি থাবা বসায়নি ওমিক্রন। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংসদে জানিয়েছিলেন, ভারতে এখনও অবধি কেউই ওমিক্রন আক্রান্ত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+