মার্কিন রাষ্ট্রপতি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ভবিষ্যদ্বাণী চেন্নাই 'জ্যোতিষ মৎস্য' চাণক্যর
হেভিওয়েট মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চেন্নাইয়ের 'জ্যোতিষ মৎস্য' চাণক্যর ভবিষ্যদ্বাণী অন্তত তেমনটাই বলছে।
চেন্নাই, ৮ অক্টোবর : হেভিওয়েট মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চেন্নাইয়ের 'জ্যোতিষ মৎস্য' চাণক্যর ভবিষ্যদ্বাণী অন্তত তেমনটাই বলছে।
চাণক্য হল অনেকটা ফুলের আকৃতির মতো দেখতে একটি মাছ। চেন্নাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থান ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার অর্গানাউজেশন ওরফে আইসিডব্লুও-র অ্যাকোয়ারিয়ামে বসেই চাণক্য বাতলে দিল হিলারি ক্লিন্টন নয়, মার্কিন রাষ্ট্রপতি হচ্ছেন বিতর্কিত ট্রাম্পই।

অবশ্যই মুখে কথা বলতে পারে না চাণক্য। তাহলে কীভাবে সে এই ভবিষ্যদ্বাণী করল তাই ভাবছেন তো? আসলে অ্যাকোয়ারিয়ামের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগানো দুটি শোলার ফিডস্টিক। সেখান থেকেই চাণক্য বেছে নেয় ট্রাম্পের ছবি।
চাণক্যর জনপ্রিয়তা একের পর এক ক্রিকেট ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করার ফলেই হয়েছে। চাণক্যর সঙ্গে অনেক ক্ষেত্রে অক্টোপাস পলের তুলনাও টানা হয়, যে ২০১০ সালে ফিফা বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে সবাইকে চমকে দিয়েছিল।












Click it and Unblock the Notifications