আবহাওয়া খারাপ তাই দিল্লি নয় জয়পুর বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প

আবহাওয়া খারাপ তাই দিল্লি নয় জয়পুর বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প

দিল্লিতে নয় রাজস্থানের জয়পুর বিমানবন্দরে অবতরণ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সরকারিভাবে জানানো হয়েছে, দিল্লি আবহাওয়া সেই সময় খারাপ থাকতে পারে, যার জন্য মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বা্যুসেনার বিমান জ্যপুর বিমানবন্দরে অবতরণ করবে।

আবহাওয়া খারাপ তাই দিল্লি নয় জয়পুর বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প


মার্কিন দূতাবাসের তিন সদস্যের দল সোমবার জয়পুর বিমানবন্দর পরিদর্শন করে গিয়েছে। এর পাশাপাশি অন্য এক চার সদস্যের দল মঙ্গলবার এই বিমানবন্দরের পরিকাঠামো ও অন্য সুযোগ–সুবিধা দেখে গিয়েছেন। সরকারিভাবে জানা গিয়েছে যে প্রেসিডেন্টের দল বিকল্প বিমানবন্দর হিসাবে জয়পুরে প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধিদের অবতরণের জন্য সম্মতি দিয়েছেন।

জয়পুর বিমানবন্দরের ডিরেক্টর জয়দীপ সিং বলহারা বলেন, '‌ভিভিআইপি বিমান পরিচালনা করার জন্য সব ধরনের সুবন্দোবস্ত রয়েছে বিমানবন্দরে এবং এই উপলক্ষ্যে আমাদের সংরক্ষিত বে রয়েছে। আমরা এই জাতীয় বিমানের নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সব ধরনের পরিচালন পদ্ধতি ব্যবহার করব।’‌ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের ২৩ ও ২৪ জানুয়ারি সতর্ক থাকতে বলা হয়েছে। ট্রাম্পের ভারত সপ ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে।

সরকারিভাবে জানানো হয়েছে, '‌মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার একটি বিমান ২৩ ফেব্রুয়ারি জয়পুর বিমানবন্দরে রাখা থাকবে, যদি ট্রাম্প এখানে অবতরণ করে তার জন্য’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+