ট্রাম্পের সফর শুরুর আগেই কাটছাটের প্রস্তুতি, তালিকা থেকে বাদ পড়তে পারে গান্ধীর স্মৃতিবিজড়িত স্থান
এখনও ভারতে আসেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে তাঁর সফর কাটছাটের কথাও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে সময়ের মধ্যে আগ্রা সফরে য়েতে নিজের আহমেদাবাদ সফর কাটছাট করতে পারেন তিনি।
এখনও ভারতে আসেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে তাঁর সফর কাটছাটের কথাও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে সময়ের মধ্যে আগ্রা সফরে য়েতে নিজের আহমেদাবাদ সফর কাটছাট করতে পারেন তিনি। সেক্ষেত্রে গান্ধী আশ্রমে বাদ পড়তে পারে সফরের তালিকা থেকে।

সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্পের সফরের তালিকা থেকে সরবমতীর গান্ধী আশ্রম বাদ যেতে পারে। তবে গান্ধী আশ্রমে ট্রাম্পের যাওয়ার সম্ভাবনায় সেখানকার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই গান্ধী আশ্রমের পরিকাঠামোগত কিছু পরিবর্তন করা হয়েছ।
সূচি অনুযায়ী গান্ধী আশ্রমে ট্রাম্প দম্পতির আধ ঘন্টার মতো সময় কাটানোর কথা। সেখানে একটি পার্কিং স্পেশ তৈরি করা হয়েছে। আশ্রমের পিছনের দিকে একটি প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরকারী শীর্ষ নেতাকে সবরবতী নদীর অংশ দেখাবেন বলে জানা গিয়েছে।
সবরমতী আশ্রমে একটি বিশেষ ঘরও তৈরি করা হয়েছে। যেখানে গণ্যমান্য ব্যক্তিরা কিছু সময় কাটাবেন। তবে সূত্রের খবর অনুযায়ী, সেখানে কাজ শুরু করা হলেও, বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা প্রেস রিলিজ থেকে জানা যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্পাম্পকে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁরা রাজঘাটে যাবেন।












Click it and Unblock the Notifications