ভয়াবহ দুর্ঘটনা লখিমপুর খেরিতে, ট্রাকের ধাক্কায় মৃত পাঁচ, আহত বহু
ফের একবার সংবাদ শিরোনামে বিতর্কিত লখিমপুর খেরি। দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতেতে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পাঁচজনের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় অন্তত দ্রুত গতিতে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল ট্রাকটি। আর সেই সময়েই এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। এদিনেই একটি স্কুটি এবং গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে গলা বহরাইজ হাইওয়ের উপর।

আর সেই ঘটনাস্থলেই বেশ কিছু লোকজন জোড়ো হয়েছিল। আর সেখানেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এবং একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ পথচারীকে নৃশংস ভাবে পিষে দেয় বলে জানা যাচ্ছে।
ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ১০ চাকার ওই ট্রাকের ধাক্কায় যারা আহত হয়েছে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে সমাজবাদী পার্টির তরফে। টুইট করা হয়েছে সে দলের তরফে। শুধু তাই নয়, টুইটের মাধ্যমে অখিলেশ যাদব নেতৃত্বাধিন এই দল উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছে যাতে মৃত এবং আহতদের দ্রুত ক্ষতিপূরণ ঘোষণা করে। যদিও ইতিমধ্যে গোটা ঘটনার খোঁজ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে নিয়েছে যোগী আদিত্যনাথের দফতর।
শুধু তাই নয়, দ্রুত উদ্ধারকাজ করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর দফতরের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হয়েছে।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ট্রাকটি বাহরাইজের দিক থেকে আসছিল। পথচারীরা স্কুটি দুর্ঘটনায় আহতদের বাঁচানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। কীভাবে ১০ চাকার ট্রাকটি এভাবে নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
কৃষক হত্যা থেকে একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে লখিমপুর খেরি। আর সেখানেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications