আইন প্রণয়নে পিছু হটল সরকার! অবস্থান থেকে সরলেন ট্রাক ড্রাইভাররাও
সরকার আপাতত হিট অ্যান্ড রান আইন কার্যকর করবে না। এই আশ্বাসের ওপরে ট্রাকচালকদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের চুক্তির পরে ট্রাক চালকরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করলেন। প্রসঙ্গত নয়া হিট অ্যান্ড রান আইনে দশ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। যদিও তা এখনও কার্যকর করা হয়নি। সরকারের তরফে বলা হয়েছে এব্যাপারে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাক চালকদের সংগঠন ট্রাকার্স বডির কোর কমিটির চেয়ারম্যান মালকাত সিং বাল জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে বিধানগুলি নিয়ে আলোচনা করেছেন এবং তাঁদের সমস্যার সমাধান করা হয়েছে। নতুন আইনগুলি এখনও প্রয়োগ করা হয়নি। এব্যাপারে আলোচনার পরেই তা প্রয়োগ করা হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

এদিকে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছেন, দশ বছরের হিট অ্যান্ড রানের সাজার ক্ষেত্রে আইন নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই আইন এখনও কার্যকর করা হয়নি। এআইএমটিসির সঙ্গে আলোচনার পরেই এটি করা হবে বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব ট্রাক চালকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমৃতলাল মদন বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দশ বছরের শাস্তি ও জরিমানা স্থগিত রাখার কথা জানিয়েছেন। সরকারের সঙ্গে বৈঠকের পর অমৃতলাল মদন বলেছেন, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের পরবর্তী সভা না হওয়া পর্যন্ত কোনও আইন আরোপ করা হবে না।
হিট অ্যান্ড রানে দশ বছরের শাস্তি ও জরিমানার বিধানটি সম্প্রতি ভারতীয় ন্যায় সংহিতার অধীনে আনা হয়েছে। এটি ব্রিটিশ যুগের ভারতীয় দণ্ডবিধিকে প্রতিস্থাপন করেছে।
এদিকে নতুন এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী ট্রাক চালকরা বিক্ষোভে সামিল হওয়ায় পেট্রোল ও ডিজেলের স্টেশনগুলিতে ঘাটতির আশঙ্কা তৈরি হয়। দেশের বিভিন্ন অংশে পেট্রোল পাম্পগুলির সামনে বাইক, স্কুটার-সহ বিভিন্ন গাড়ির সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications