তেলাঙ্গানায় বিধানসভা ভেঙে দিচ্ছেন কেসি রাও! আচমকা ভোটের ইঙ্গিতে রাজনৈতিক চাঞ্চল্য

তেলাঙ্গানায় সরকার ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

তেলাঙ্গানায় সরকার ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যাতে এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতেই বাকী চারটি রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে রাজ্যে ভোট হতে পারে। একদিনের মধ্যেই তেলাঙ্গানা রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে বলে খবর।

তেলাঙ্গানায় বিধানসভা ভেঙে দিচ্ছেন কেসি রাও! আচমকা ভোটের ইঙ্গিতে রাজনৈতিক চাঞ্চল্য

এই বৈঠক ও তারপরে সভার জন্য ২ হাজার একর জায়গা নির্দিষ্ট করা হয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এতবড় জায়গা নিয়ে মিটিং নাকি আগে কোথাও হয়নি বলে দাবি করছে টিআরএস। রঙ্গ রেড্ডি জেলায় এই মিটিং হবে।

সেই জনসভার শেষেই টিআরএস বড় রাজনৈতিক ঘোষণা করবে বলে দলের নেতারাই জানাচ্ছেন। এই বৈঠকের পরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতেও নাকি বদল আসবে। এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের পুত্র কেটি রামা রাও। যদিও সরকার ভেঙে দেবেন কিনা তা স্পষ্ট করেননি কেটিআর।

প্রসঙ্গত, তেলাঙ্গানার টিআরএস সরকারের ২০১৯ সালের মে মাসে মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে লোকসভা ভোটের সঙ্গে একইসঙ্গে এই রাজ্যেও ভোট হওয়ার কথা। এছাড়া ২ সেপ্টেম্বর তেলাঙ্গানা রাজ্য গঠনের চার বছর পূর্ণ হবে। তার মধ্যেই টিআরএস ভোটের দামামা বাজিয়ে দিল বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+