বিধানসভা ভোটের বাজারে তেলাঙ্গানায় থেঁতলে খুন টিআরএস নেতা
খুন হলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নেতা নারায়ণ রেড্ডি।
তেলাঙ্গানায় বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তার মধ্যেই খুন হলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নেতা নারায়ণ রেড্ডি। এদিন ভোরে তেলাঙ্গানার ভিকারাবাদে ঘটনাটি ঘটেছে। পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়। সেই দেহ এদিন সকালে উদ্ধার হয়েছে।

এই ঘটনার পরে কংগ্রেসের দুই কর্মীকে আক্রমণ করা হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Body of TRS leader Narayana Reddy was found this morning in Telangana's Vikarabad. He was allegedly stoned to death. Following the incident, two Congress workers were beaten up by the leader's supporters. They have been admitted to A hospital. Case is yet to be registered. pic.twitter.com/Et6qa66LKm
— ANI (@ANI) November 6, 2018
টিআরএস নেতা খুন হয়েছেন, সেই খবর পাওয়ার পরই দলের কর্মীরা আক্রমণাত্মক হয়ে পড়ে। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। তবে ভোটের বাজারে এমন হওয়ার স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications