টিআরপি দুর্নীতি কাণ্ডে অর্ণব গোস্বামীকে গ্রেফতারের আগে তিনদিনের নোটিশ দিতে হবে, নির্দেশ হাইকোর্টের
টিআরপি দুর্নীতি কাণ্ডে অর্ণব গোস্বামীকে গ্রেফতারের আগে তিনদিনের নোটিশ দিতে হবে
টিআরপি দুর্নীতি কেলেঙ্কারি মামলায় যদি রিপাবলিক টিভির এডিটর–ইন–চার্জ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করতেই হয় তবে অবশ্যই মুম্বই পুলিশকে তিন দিন আগে নোটিশ দিতে হবে বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট। যদিও পুলিশ আদালতকে জানিয়েছে যে তিনমাসের মধ্যে তারা তদন্ত সম্পূর্ণ করে ফেলেছে।

এআরজি আউটলিয়ার মিডিয়ার দায়ের করা আবেদনের শুনানি করছিলেন বিচারপতি এসএস শিন্ডে ও মণীশ পিটালের ডিভিশনাল বেঞ্চ। এই এআরজি আউটলিয়ার মিডিয়া রিপাবলিক টিভি ও অন্যান্য চ্যানেল চালিয়ে থাকে। অন্যদিকে, অর্ণব গোস্বামী পুলিশের তদন্ত, এফআইআর আদালতের পদ্ধতি ও চার্জশিটের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে চাইছেন এই মামলাটি সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারীর হাতে স্থানান্তর করতে চেয়েছেন।
মঙ্গলবার গোস্বামীর আইনজীবী আদালতকে জানিয়েছেন যে তাঁর মক্কেলের মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রিপোর্ট করার জন্যই মুম্বই পুলিশ তাঁকে লক্ষ্য বানিয়েছে। অপরদিকে এআরজি মিডিয়ার পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী অশোক মুন্দারগি জানান যে যেখানে অন্য চ্যানেলর নামও এফআইআরে রয়েছে, সেখানে পুলিশ শুধুমাত্র রিপাবলিক টিভির কর্মীদের জিজ্ঞাসাবাদ ও এই মামলায় চ্যানেলের ভূমিকা খতিয়ে দেখেছে।
তিনি এও জানিয়েছেন যে প্রায় চারমাস ধরে মুম্বই পুলিশ এই মামলার তদন্ত করছেন, কিন্তু চ্যানেল বা গোস্বামীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে উঠতে পারেননি।
আইনজীবী এও জানিয়েছেন যে পুলিশ গোস্বামী এবং এআরজি আউটলিয়ার মিডিয়ার বেশ কয়েকজন কর্মীকে 'সন্দেহভাজন’ বলে অভিহিত করেছে, তবে তাদের অভিযুক্ত হিসাবে মামলা করার কোনও প্রমাণ নেই। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছেন যে আজীবন ধরে এই মামলার তদন্ত চলতে পারে না এবং তদন্তকারীদের একটা জায়গায় গিয়ে থামতে হবে।
এরপর হাইকোর্ট, এআরজি আউটলিয়ারের আবেদনকে স্বীকৃতি দেওয়ার সময় আদেশে উল্লেখ করে, 'আমরা নির্দেশ দিচ্ছি যে তদন্তকারী কর্মকর্তা আবেদনকারী গোস্বামীকে তদন্ত / তদন্তের জন্য তলব করতে চান, তবে তিনি তাকে তিন দিনের (ছুটি বাদে) স্পষ্ট নোটিশ দেবেন।’ আদালত এও স্পষ্ট করে বলে, 'এ ক্ষেত্রে এ ধরনের নোটিশ/তলব গোস্বামী গ্রহণ করেন এবং ১৯২০ সালের ২০ অক্টোবরের আদেশে লিপিবদ্ধ থাকে, তবে তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করবেন।’












Click it and Unblock the Notifications