Antibiotic Problem: অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, চিকিৎসায় চ্যালেঞ্জ

Antibiotic Problem: মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়াই কি কাল হয়ে দাঁড়াল? ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টান্স সারভেইল্যান্স নেটওয়ার্কের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য।

যার ফলে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, রক্তের নানা সংক্রমণ থেকে টাইফয়েড, নিউমোনিয়ার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা আতঙ্কের না হলেও, উদ্বেগের তো বটেই।

Antibiotic Problem

প্রচলিত অ্যান্টিবায়োটিকে কাজ না করায় চ্যালেঞ্জের মুখে চিকিৎসকরাও। আইসিএমআরের এএমআরএসএন বা Antimicrobial Resistance Surveillance Network-এর বার্ষিক রিপোর্টেই বিষয়টি সামনে এসেছে। নিউমোনিয়া, সেপসিস, রেসপিরেটরি ইনফেকশন, ডায়রিয়া সারাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেগুলি নিয়েই গবেষণা করা হয়েছিল।

সরকারি ও বেসরকারি হাসপাতালের ৯৯,৪৯২টি নমুনা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। আইসিইউ ও আউটপেশেন্ট বিভাগের রোগীদের থেকেই এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। ই. কোলি (E. coli)-র ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কম। সেফোট্যাক্সিম, সেফটাজাইডিম, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিনের প্রয়োগেও দেখা গিয়েছে এই ব্যাকটিরিয়া ক্ষেত্রে ২০ শতাংশ কার্যকারিতা কম।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর অবধি রোগীদের নমুনা নিয়ে তা গবেষণা করে দেখা হয়েছে। ই. কোলি, ক্লেবসিয়েলা নিউমোনিয়া, সিউডোমোনাস এরুগিনোসা, স্টেফাইলোকক্কাস অরিয়াসের মতো ব্যাকটিরিয়ার নমুনা সংগ্রহ করা হয় রক্ত, মূত্র, শ্বাসপ্রক্রিয়া সচল রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ ও সংক্রমণ থেকে।

দেখা যাচ্ছে, পাইপরাসিলিন-ট্যাজোব্যাকটাম, ইমিপেনেম, মেরোপেনেমের মতো অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ক্রমেই কমছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া বা সিউডোমোনাস এরুগিনোসার মতো ব্যাকটিরিয়ার ক্ষেত্রে। অনেক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বেশ কয়েক বছর ধরে কমছে বলেও জানানো হয়েছে।

যেমন- পাইপরাসিলিন-ট্যাজোব্যাকটামের কার্যকারিতা যেখানে ২০১৭ সালে ছিল ৫৬.৮ শতাংশ, সেটাই গত বছর কমে হয়েছে ৪২.৪ শতাংশ। অ্যামিকাসিন বা মেরোপেনেমের মতো অ্যান্টিবায়োটিক, যেগুলি খুব বেশি ব্যবহৃত হয়, সেগুলির কার্যকারিতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

রক্ত, মূত্র ও ফুসফুসে মেলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর ফলে গ্যাস্ট্রোএন্ট্রাইটিস হয়ে থাকে। সালমোনেলা টাইফির সঙ্গে এই ব্যাকটিরিয়ার ক্ষেত্রেও যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলির কার্যকারিতা কমা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সংক্রমণ কমাতে যে ফ্লুরোকিনোলোন্স ব্যবহার করা হয়, দেখা যাচ্ছে তাতে ৯৫ শতাংশ কাজই হচ্ছে না।

ব্যাকটেরিয়াগুলি যেভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে সেই সমস্যার সমাধানে জোর দেওয়ার উল্লেখ রয়েছে রিপোর্টে। কৃষিতে না জেনে অ্যান্টিবায়োটিকের প্রয়োগে এই সমস্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে। মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও যাতে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা থাকে সেজন্য কঠোর বন্দোবস্ত জরুরি বলে জানানো হয়েছে। এর আগেও একটি গবেষণায় জানানো হয়েছে, দেশে ব্যবহত অ্যান্টিবায়োটিকগুলির মধ্যে প্রায় অর্ধেকই অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টান্স হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+