বঙ্গোপসাগরে ঝড়ের পূর্বাভাস! চিন সাগর থেকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় সাউদিল
অক্টোবরে ভারত মহাসাগরীয় অঞ্চলে তেমন বড় কোনও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড়ের জন্য অন্যতম অনুকূল মাস অক্টোবরে বঙ্গোপসাগরে বা আরব সাগর ছিল তুলনামূলক শান্ত।
অক্টোবরে ভারত মহাসাগরীয় অঞ্চলে তেমন বড় কোনও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড়ের জন্য অন্যতম অনুকূল মাস অক্টোবরে বঙ্গোপসাগরে বা আরব সাগর ছিল তুলনামূলক শান্ত। কেবলমাত্র বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। কিন্তু এবার চিন সাগরের ক্রান্তীয় ঝড় সাউদিল বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসায় তৈরি হতে পারে ঘূর্ণি।

অক্টোবরে দুটি নিম্নচাপ, তৃতীয়টি অপেক্ষায়
অক্টোবরে প্রথম নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে লঘু আকারে আছড়ে পড়ে অন্ধপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড় গতির প্রভাবে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতে প্রবল দুর্যোগ হয়। প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা হয় দেশের দক্ষিণ-পশ্চিমে। আর দ্বিতীয় নিম্নচাপের গভীর নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়।

গ্রীষ্মমন্ডলীয় ঝড় সাউদিল দক্ষিণ চিন সাগরে
এবার গ্রীষ্মমন্ডলীয় ঝড় সাউদিল দক্ষিণ চিন সাগরে উঁকি দিচ্ছে। এটি ভিয়েতনাম এবং থাইল্যান্ডজুড়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। ভিয়েতনামের স্থলভাগের উপর আছড়ে পড়ে এটি দুর্বল হতে শুরু করবে। তারপর ২৯ বা ৩০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তা আত্মপ্রকাশ করবে।

সাউদিল বঙ্গোপসাগরে প্রবেশ করে সাংঘাতিক রূপ নেবে
ভারতীয় আবহায়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই সাউদিল বঙ্গোপসাগরের নিম্নচাপের অঞ্চলে প্রসারিত হয়ে উত্তর পশ্চিম দিক থেকে মধ্য অংশে অগ্রসর হয়ে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে বয়ে যাবে। আবার সাগরেই ইউ টার্ন নিয়ে উত্তর-পূর্বে বাংলাদেশের দিকে ফিরে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এটি তৃতীয় নিম্নচাপ হবে।

ক্রান্তীয় ঝড় সাউদিল রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘নিভার'-এর
মৌসম ভবন আগেই জানিয়েছিল, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ায় সাইক্লোন তৈরির সম্ভাবনা প্রবল। সেইমতো চিন সাগরে তৈরি হওয়া ক্রান্তীয় ঝড় সাউদিল বঙ্গোপসাগরে প্রবেশ করে তুলকালাম বাঁধাতে পারে। ফলে ‘গতি'র পরে ঘূর্ণিঝড় ‘নিভার' নাম নিয়ে তা আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলে। ইরানের নামাঙ্কিত ঝড় নিভার।












Click it and Unblock the Notifications