শিবের অভিশাপ বুকে দাঁড়িয়ে আছে ঊনকোটি, সেখানেই নাকি যজ্ঞ করেছিলেন রাম

রামায়ণের কাহিনি ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) প্রস্তুতি যখন সারা দেশে, তখন সামনে আসছে সেই সব অজানা ইতিহাস। দেশের উত্তর-পূর্বে ত্রিপুরা এমনই এক ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে। ত্রিপুরার ঊনকোটি মন্দিরের নাম অনেকেই শুনেছেন।

সেখানে রয়েছে রঘুনন্দন পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য বুকে দাঁড়িয়ে রয়েছে সেই পাহাড়। খুব শীঘ্রই ওই জায়গাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে। উৎসাহ, আশীর্বাদ আর ভক্তির গল্প বলে চলেছে সেই রঘুনাথ হিলস।

Ram Mandir Inauguration

ত্রিপুরার কৈলাশহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত রঘুনন্দন হিল। রঘুনন্দনের ঊনকোটি জুড়ে রয়েছে ৯৯ লক্ষ দেব-দেবীর মূর্তি। বিশেষজ্ঞরা দেখেছেন, বেদ পূর্ববর্তী যুগে তৈরি হয়েছিল এই স্থাপত্যগুলি।

স্থানীয়রা বিশ্বাস করেন, একসময় ভগবান শিব থাকতেন এই ঊনকোটিতে। একদিন তিনি সমস্ত দেব-দেবীর বলেছিলেন, ঘুম ভেঙে উঠে কাশী যেতে হবে। কিন্তু কেউ যাননি। সেই সময় শিব অভিশাপ দেন, আর তার ফলেই পাথরে পরিণত হন ওই দেব-দেবীরা। সেই অভিশাপ বুকে আজও দাঁড়িয়ে রয়েছে উনকোটি। মনে করা হয়, ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টি দেবদেবীর মূর্তি রয়েছে ঊনকোটিতে। আর এই জায়গার সঙ্গে গভীর যোগ রয়েছে রামের।

কথিত আছে, এই ঊনকোটিতে অশোকাষ্টমী পূজা করেছিলেন রাম। রাবণের সঙ্গে যুদ্ধের আগে ওই যজ্ঞ করেছিলেন তিনি। আজও ভক্তরা অশোকাষ্টমী মেলা উপলক্ষে জড় হন ওই জায়গায়। উনকোটিতে (Unakoti) রয়েছে অষ্টমীকুণ্ড বা সীতাকুণ্ড। তাতে ডুব দেওয়া এই অনুষ্ঠানের এক প্রাচীন রীতি।

স্থানীয় এক পুরোহিত বর্ণনা করেছেন, সীতাকুণ্ডে ডুব দেওয়াকে কতটা পূণ্যের বলে মনে করেন ভক্তরা। মনে করা হয়, ওই কুণ্ডে ডুব দিলে পূর্ণ হয় মনোষ্কামনা। এই উৎসবের জন্য প্রতি বছর হাজার হাজার ভক্ত যান ত্রিপুরায়। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে হবে সেই উৎসব। তার আগেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ায় খুশি অনেকেই।

রাম মন্দির উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় পুরোহিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কাশী, বৃন্দাবনকে নতুন করে সাজিয়ে তোলার পাশাপাশি উনকোটিকে হেরিটেজ সাইট (Unakoti) করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও খুশি স্থানীয়রা।

আপাতত জাতপাত ভুলে, সমাজের সব স্তরের মানুষ একটাই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন, কখন রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার। এখন আর তাঁরা কেউ ছোট বা বড় নন, সবাই ভক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+