Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura Vote 2023: বাম-কংগ্রেসের মিছিলে হামলা! ঘণ্টার পর ঘণ্টা কর্মীদের আটকে রাখার অভিযোগ

ত্রিপুরার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে! বাম-কংগ্রেস জোটকে ঠেকাতে পারবে বিজেপি। ভোটের কাউন্টডাউন শুরু। আর এর মধ্যেই রাজনৈতিক সংঘাতের খবর আসছে ত্রিপুরা থেকে।

Tripura Vote 2023: সামনেই ত্রিপুরা নির্বাচন! আর সেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সে রাজ্যে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই রাজনৈতিক সংঘাতে ব্যাপক উত্তেজনা ছড়াল ত্রিপুরার ধর্মনগরে। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে জোট ঘোষণা করেছে বাম এবং কংগ্রেস। একাধিক আসন একে অপরকে ছেড়েছে।

আর জোট ঘোষণার পর থেকেই যৌথ ভাবে প্রচার করছেন সে রাজ্যের নেতা-কর্মীরা। আর তেমনই প্রচার চলাকালীন হামলা নাম এবং কংগ্রেসের নেতাকর্মীদের উপর।

নেতাকর্মীদের একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ

নেতাকর্মীদের একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ

অভিযোগ, বৃহস্পতিবার রাতে ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরে প্রচার সারছিলেন বাম এবং কংগ্রেসের নেতাকর্মীরা। প্রার্থীকে নিয়েই চলছিল প্রচার। হঠাত করেই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। ব্যাপক মারধরের পাশাপাশি নেতাকর্মীদের একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ বিরোধীদের। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় বলে দাবি। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি বলেই দাবি বিরোধীদের।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

যদিও এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে ঘটনার পরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয় বাম এবং কংগ্রেস। এবং ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখাতে থাকেন। ইতিমধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের তরফে তলব করা হয়েছে বলেও খবর। এমনকি ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার কমিশনের দ্বারস্থ হবে বাম এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

যদিও এই ঘটনায় অভিযোগে তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। জোটের সদস্যদের অভিযোগ, জোট হওয়ার পর থেকেই ভয়ে আছে শাসক বিজেপি। এমনকি ত্রিপুরার মানুষও তাঁদের প্র্যত্যাখ্যান করবে বলে বুঝে গিয়েছে। আর সেই কারণেই ভিত হয়ে এই হামলা বলেই অভিযোগ বিরোধীদের। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের পালটা দাবি, ওই মিছিলের কোনও অনুমতি ছিল না। তবে হামলা কেন তা পুলিশ দেখবে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

 ১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়

১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়

আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়। এবার একদিকে বিজেপি। অন্যদিকে বাম-কংগ্রেসের জোট। বাইরে থেকে জোটকে সমর্থন জানিয়েছে প্রথা। ভোটের ময়দানে রয়েছে তৃণমূলও। যদিও বিশ্লেষকদের মতে, ত্রিপুরার মাটিতে তৃণমূল কোনও ফ্যাক্টর নয়। লড়াই হবে বাম-কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আর তার আগে ক্রমশ চড়ছে সে রাজ্যে উত্তেজনার পারদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+