ত্রিপুরা: তৃণমূলের বেশিরভাগ নেতা যোগ দিলেন বিজেপিতে
প্রতিবেশী মণিপুরে বিজেপি সরকার গঠনের এক মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে ত্রিপুরাতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান সহ ১৬ জন তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে।
আগরতলা, ২৪ মার্চ : প্রতিবেশী মণিপুরে বিজেপি সরকার গঠনের এক মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে ত্রিপুরাতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান সহ ১৬ জন তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে। বলা যায় ত্রিপুরার গোটা তৃণমূল গোষ্ঠীই প্রায় যোগদান করল বিজেপি শিবিরে।
তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী এর আগে কংগ্রেসের সদস্য ছিলেন। পাশাপাশি ত্রিপুরাতে কংগ্রেস সরকারেও মন্ত্রী ছিলেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই তৃণমবল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উত্তরপ্রদেশে জিতলেও ভারতে কিছুতেই জিততে পারবেনা বিজেপি। তারপরই এই বিশাল সংখ্যক তৃণমূল কর্মীর দলত্যাগের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।

এদিকে ২০১৮ সালে ত্রিপুরাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, এগোচ্ছে সবকটি রাজনৈতিক দলই। তার মধ্যে এইভাবে এতজন তৃণমূল কর্মীর , বিজেপিতে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অসমের সাংসদ ও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহায়েনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ওই তৃণমূল কর্মীরা। যোগাদান পব্রে পর, রাজেন গোহায়েন জানান, অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাও রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে। উল্লেখ্য ত্রিপুরায় বর্তমানে বাম সরকারের শাসন চলছে।












Click it and Unblock the Notifications