ত্রিপুরায় 'সেমিফাইনাল' শুরুর আগেই ধাক্কা তৃণমূলে, বিরোধীদের মধ্যে তুলনামূলক ভাল জায়গায় বামেরা

পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার (tripura) পুরভোটে সব আসনে লড়াই করার জন্য তৃণমূলকে (Trinamool Congress) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল সেই চ্যালেঞ্জকে পাত্তা না

পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার (tripura) পুরভোটে সব আসনে লড়াই করার জন্য তৃণমূলকে (Trinamool Congress) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল সেই চ্যালেঞ্জকে পাত্তা না দিলেও, ত্রিপুরায় পুর নির্বাচনে অর্ধেক আসনেও প্রার্থী দিতে পারল না তৃণমূল। অনেক জায়গায় প্রার্থী দিতে পারেনি প্রধান বিরোধী বামেরাও।

দল বেধে মনোনয়ন জমা দিলেও শেষ রক্ষা হল না তৃণমূলের

দল বেধে মনোনয়ন জমা দিলেও শেষ রক্ষা হল না তৃণমূলের

দিন কয়েক আগে আগরতলায় সভা করে সেখানকার শাসক বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, পুর নির্বাচনে তারা দেখিয়ে দেবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আগরতলায় সবাই একসঙ্গে গিয়ে মনোনয়নও জমা দেন তৃণমূলের প্রার্থীরা। আগরতলার ৫১ টি আসনেই তৃণমূল প্রার্থী দিয়েছে, এর মধ্যে ২৫ টি আসনে মহিলা প্রার্থী দিয়েছে তারা। যদিও ত্রিপুরার পুরসভা ও পুরপরিষদ নির্বাচনের অর্থেকের বেশি আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। যদিও এব্যাপারে সাফাইও দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। বলা হয়েছে, তারা জোর দিয়েছেন আগরতলাতেই। এছাড়াও বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও করেছেন সুবল ভৌমিক এবং সুস্মিতা দেবরা।

২৫ নভেম্বর পুরসভা ও পুরপরিষদের নির্বাচন

২৫ নভেম্বর পুরসভা ও পুরপরিষদের নির্বাচন

ত্রিপুরায় সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ নভেম্বর আগরতলা পুরনিগম ছাড়াও ১৩ টি পুরপরিষদ এবং ছটি নগর পঞ্চায়েতে নির্বাচন হবে। প্রসঙ্গত সব মিলিয়ে ২০ টি সংস্থায় আসন রয়েছে ৩৩৪ টি। সব জায়গাতেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩ নভেম্বর।

তৃণমূলের প্রার্থী মাত্র ১২৫ টি আসনে

তৃণমূলের প্রার্থী মাত্র ১২৫ টি আসনে

সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩৩৪ টি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে ৮২৯ টি। এর মধ্যে বিজেপি স্বাভাবিকভাবেই সব আসনে প্রার্থী দিতে পেরেছে। প্রধান বিরোধী হিসেবে দাবি করা তৃণমূল প্রার্থী দিতে পেরেছে মাত্র ১২৫ টি আসনে। যা ৩৮%-এর কম। অন্যদিকে বামেদের মধ্যে সিপিএম প্রার্থী দিয়েছে ২১৪ টি আসনে। সিপিআই ছটি, ফরওয়ার্ড ব্লক ৫ টি এবং আরএসপি ২ টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ১০১ টি আসনে। নির্দল প্রার্থী রয়েছেন ৩২ জন। এছাড়াও অন্যদলের ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

৫ টি পুর পরিষদে প্রার্থী দিতে পারেনি বামেরা

৫ টি পুর পরিষদে প্রার্থী দিতে পারেনি বামেরা

ত্রিপুরায় ৫ টি পুর পরিষদের একটিতেও প্রার্থী দিতে পারেনি বামেরা। এর মধ্যে রয়েছে শান্তিরবাজার, উদয়পুর, বিশালগড়, মোহনপুর এবং রানিরবাজার। এছাড়াও দুটি নগর পঞ্চায়েত জিরানিয়া এবং কমলপুরেও প্রার্থী দিতে পারেনি তারা। এই সাতটি সংস্থায় অন্য বিরোধীদের অবস্থাও একই রকমের। রাজ্য বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা সংশ্লিষ্ট সংস্থাগুলির রিটার্নিং অফিসারদের অফিস কবজা করে রেখেছিল। এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বামেরা। এই সাতটি সংস্থার মধ্যে পাঁচটি রাজ্য মন্ত্রিসভার চারজন প্রভাবশালী মন্ত্রীর এলাকা বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+