এবিষয়ে বাম-পথে চলা হবে! অভিযোগ উড়িয়ে জানাল ত্রিপুরার বিজেপি সরকার
বিজেপি শাসিত ত্রিপুরা সরকার আগেকার সরকারের নেওয়া রাজ্যের ৩০ টি পেনশন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে চায়।
বিজেপি শাসিত ত্রিপুরা সরকার আগেকার সরকারের নেওয়া রাজ্যের ৩০ টি পেনশন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে চায়। পূর্বতম বাম সরকারের আমলে
চালু হওয়া প্রকল্পগুলিতে উপকৃত মানুষের সংখ্যা ৪,০৫,১৭৫ জন। ৩ পেনশন প্রকল্প রয়েছে কেন্দ্রের। সবমিলিয়ে ৩৩ টি পেনশন স্কিমে প্রতি মাসে সরকারের খরচ হয় ২৬.৭৮ কোটি টাকা।

মন্ত্রীর অভিযোগ
রাজ্যের সামাজিক সুরক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু মহল থেকে প্রচার চালানো হচ্ছে রাজ্যে পূর্বতম বাম সরকারের আমলে চালু করা ৩০ টি সামাজিক পেনশন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তা বজায় রাখা হবে বলেই জানিয়েছেন মন্ত্রী।

বাম আমলের প্রকল্প
বাম আমলে রাজ্যে ৩০ টি প্রকল্প চালু করা হয়েছিল।

মন্ত্রীর দাবি
কেন্দ্রের তরফে রাজ্যে চালু পেনশন প্রকল্পের মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। মন্ত্রী জানিয়েছেন, যাঁরা পেনশন প্রকল্পে সুবিধা পাচ্ছেন, তাদের পরীক্ষা করে দেখার কাজ শুরু করা হয়েছে। এমাসের শেষ নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তবে সরকারের এই কাজ নিয়ে কারও ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, উপযুক্ত দাবি কখনই তালিকা থেকে বাদ পড়বেন না। তিনি দাবি করেন, রাজ্যের
বিজেপি নেতৃত্বাধীন সরকার একশো শতাংশ স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করছে।

বামেদের অভিযোগ
এর আগে বিরোধী বামেদের তরফে অভিযোগ করা হয়েছিল, রাজ্যের বিজেপি শাসিত সরকার পেনশন প্রাপকদের তালিকায় কাটছাট করতে চায়। কোনও কোনও ক্ষেত্রে প্রকল্প বন্ধ করে দিতে চায় বলেও অভিযোগ তুলেছিল বামেরা। রাজনৈতিক উদ্দেশে তালিকা পরীক্ষা করার কাজ চালাচ্ছে সরকার, এমনটাও অভিযোগ
করেছিল বামেরা।












Click it and Unblock the Notifications