পিকের টিমের সদস্যদের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, ভিনরাজ্যে সংঘাতে তৃণমূল-বিজেপি
তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্য ত্রিপুরার হোটেলে আটক হওয়ার পর তিনদিন কেটে গিয়েছে। তাঁরা মুক্তি পায়নি।
তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্য ত্রিপুরার হোটেলে আটক হওয়ার পর তিনদিন কেটে গিয়েছে। তাঁরা মুক্তি পায়নি। ধারাবাহিক জেরার পর ত্রিপুরার বিজেপি সরকারের পুলিশ-প্রশাসন মামলা করল পিকের টিমের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বিস্তারের রুখতে আইনি পথে হাঁটল বিজেপি।

দলের বিস্তারের লক্ষ্যে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন প্রশান্ত কিশোরের টিমের ২৩ জন সদস্য। সোমবার ত্রিপুরায় পা রাখার পরই তাঁদের বেগ পেতে হয়। বিপ্লব দেব সরকারের পুলিশ-প্রশাসনের হাতে জেরায় জেরবার হতে হয়। তিনদিন জেরার পর ত্রিপুরা পুলিশ তাঁদরে বিরুদ্ধে মামলা দায়ের করে। সমন জারি করা হয়।
প্রথমে ত্রিপুরা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়োছিল, বহিরাগতরা রা্জযে প্রবেশ করায় করোনা আবহে সকলকে আরটি-পিসিআর টেস্ট করানো হবে। প্রত্যেকেই আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ আসেন। কিন্তু তাঁদের ছাড়া হয়নি। এদিন আবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হল, যেদিন তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরায় যাচ্ছে।
পিকের টিমের সদস্যদের আটাকে রাখার প্রতিবাদে বুধবার ব্রাত্য বসু-মলয় ঘটকের নেতৃত্বে প্রতিনিধি দল ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছয়। তাঁদেরও বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। মোট কথা, তৃণমূল ভিনরাজ্যে বিস্তারের পদক্ষেপ নিতেই বিজেপির সঙ্গে সংঘাত শুরু হয়ে গেল।












Click it and Unblock the Notifications