ত্রিপুরার ৫ থানায় মামলা! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট, হাজিরার নির্দেশ
২০২১-এ বারে বারে ত্রিপুরায় (Tripura) গিয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) । সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায়, একাধিক থানায় মামলা দায়ের করে পুলিশ (police)। তার মধ্যে একটি ছিল সীতার পাতাল
২০২১-এ বারে বারে ত্রিপুরায় (Tripura) গিয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) । সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায়, একাধিক থানায় মামলা দায়ের করে পুলিশ (police)। তার মধ্যে একটি ছিল সীতার পাতাল প্রবেশ সংক্রান্ত মন্তব্য। যা নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে কুণাল ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেই চার্জশিট (chargesheet) পেশ করেছে ত্রিপুরা পুলিশ।

ত্রিপুরার ৫ থানায় মামলা
গতবছরের শেষের দিকে বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ। পাঁচটি থানা এলাকায় কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা হয়। যার মধ্যে অমরপুর থানার মামলাটি অন্যতম।

কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ
সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। যা নিয়ে ধর্মীয় ভাবাবেগে আধাতের অভিযোগ তোলা হয়েছিল। এই মামলায় কুণাল ঘোষকে যেতে হয়েছিল থানায়, তাঁকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। ২০২১-এর ১২ নভেম্বর বাগমা ফাঁড়িতে হাজির হয়েছিলেন তিনি। সেই সময় কুণাল ঘোষ রামায়নের বিভিন্ন সংস্করণ এবং গবেষণাগ্রন্থের কথা উল্লেখ করেছিলেন। সঙ্গে তিনি নিয়ে গিয়েছিলেন, বাল্মীকির রামায়ন, নৃসিংহ প্রসাদ ভাদুড়ির লেখা রামায়ন সম্পর্কিত বই এবং অক্সফোর্ডে প্রকাশিত রামায়ন সম্পর্কিত গবেষণা পত্র। নিজের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কথা জানিয়ে কুণাল বলেছিলেন, কোনও ঘরম্রে প্রতি আঘাত তাঁর উদ্দেশেয ছিল না। শুধু মাত্র সীতার পরিণতি তুলে ধরতে চেয়েছিলেন তিনি। সেই মামলায় পুলিশ চার্জশিট পেশ করায় কুণাল ঘোষের নামে সমন জারি করেছে অমরপুর আদালত।

কুণাল ঘোষের ব্যাখ্যা
এব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে কুণাল ঘোষ বলেছেন, তিনি সীতার পাতাল প্রবেশের কথা তুলে সীতার মানসিক যন্ত্রণার কথা বলতে চেয়েছিলেন। তিনি বলেন, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত করে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতার সাম বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, রাম রাজ্যে অপমানিত হওয়ায় বনবাসে যেতে হয় সীতাকে। পরে পাতালপ্রবেশের মাধ্যমে কার্যত আত্মহননের পথ নেন তিনি। কুণাল ঘোষ বলেছিলেন, পুলিশই বলে দিক রামায়নের কোন অংশ ব্যবহার করা যাবে, আর কোনও অংশ যাবে না।

৩০ মে হাজিরার নির্দেশ
ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এব্যাপারে ৩০ মে কুণাল ঘোষকে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কুণাল ঘোষ জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে তিনি ৩০ মে আদালতে হাজিরা দেবেন।












Click it and Unblock the Notifications