২২২টি আসনে ভোট গণনা শুরু ত্রিপুরাতে! সন্ত্রাসের অভিযোগে একাধিক গণনা কেন্দ্র বয়কট বামেদের
আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। সন্ত্রাসের মধ্যে দিয়েই ভোট হয়েছে। একাধিক অভিযোগ বিরোধীদের। নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের আঁতাতের অভিযোগ বিরোধীদের।
আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। সন্ত্রাসের মধ্যে দিয়েই ভোট হয়েছে। একাধিক অভিযোগ বিরোধীদের। নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের আঁতাতের অভিযোগ বিরোধীদের।
আর এই অভিযোগের মধ্যেই ভোট গণনা শুরু ত্রিপুরাতে। ১৬টি কাউন্টিং সেন্টারে শুরু হয়েছে এই গণনা। গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সে রাজ্যে।

বয়কট বামেদের
অবাধ সন্ত্রাসের মধ্যে এবার ভোট হয়েছে ত্রিপুরাতে। একের পর এক কেন্দ্র বুথ লুঠের অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ। ভোটের পরেই একের পর এক বুথে পুনঃনির্বাচনের দাবি জানায় বামেরা। কিন্তু তা হয়নি। আর এরপরেই শাসকদল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলে বামেরা। যে সমস্ত কেন্দ্রে ভোটের নামে অবাধ লুঠ ছাপ্পা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে সেই সমস্ত কেন্দ্রে কোনও প্রতিনিধি দেওয়া হয়নি বামেদের বিরুদ্ধে। সাতটি গণনা কেন্দ্র বয়কট বামেদের।

দেখা যাচ্ছে না তৃণমূলকেও
সকাল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে একাধিক গণনা কেন্দ্রে কোনও তৃণমূল নেতা-কর্মীকে দেখা যাচ্ছে না। যদিও শনিবারই তৃণমূলের রাজ্যসভার সদস্য ও স্টিয়ারিং কমিটির সদস্য সুস্মিতা দেব বলেন, কমিশন বিজেপির জন্য কাজ করছে। এরপরেই আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। কিন্তু বহু টেবিলেই তৃণমূলের কাউকে দেখা যাচ্ছে না। হারের ভয়েই এই সিদ্ধান্ত বলে কটাক্ষ ত্রিপুরা বিজেপির।

আসন পাবে না
ত্রিপুরাতে একটা আসনও পাবে না তৃণমূল। এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলা থেকে লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরাতে। সেখানে তৃণমূলের কোনও সংগঠন নেই। এভাবে কি ভট পাওয়া যায়? প্রশ্ন বিজেপির সাংসদের। আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। লড়াই হয়, আগরতলা কর্পোরেশনের ৫১টি আসনে গণনা চলছে।

৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত
সব মিলিয়ে ৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত হবে রবিবার। শাসক দল বিজেপি সবকটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং বিনা প্রতিদ্বন্দিতায় ইতিমধ্যে ১১২ টি আসনে জয়লাভ করে বসে রয়েছে। বাকি ২২২ টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মূলত ত্রিপুরায় পুরভোটে লড়াই হয়েছে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের মধ্যে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুটি দলই বিজেপির বিরুদ্ধে ভোট রিগিংয়ের অভিযোগ এনেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ বিরোধীদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications