ত্রিপুরায় পুরভোটের ফল: আগতরলা সহ একাধিক জেলায় কড়া নিরাপত্তা

ত্রিপুরার আগরতলায় পুরভোটের নির্বাচনী ফলাফল প্রকাশিত হবে রবিবার। গত বৃহস্পতিবার একাধিক উত্তপ্ত ঘটনার মধ্য দিয়ে পুরভোট অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলি সরাসরি শাসক দল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে।

ত্রিপুরায় পুরভোটের ফল: আগতরলা সহ একাধিক জেলায় কড়া নিরাপত্তা

রবিবার ভোটের ফলাফল প্রকাশের দিন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে সারা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এছাড়া পুলিশের আইজিপি সুব্রত চক্রবর্তী আবেদন করেছেন সাধারণ মানুষের কাছে যাতে তারা কোনওরকম গুজবে কান না দেন।

এদিন ফলাফল প্রকাশিত হবে ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩ টি মিউনিসিপাল কাউন্সিলের। এছাড়াও ফল জানা যাবে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। মোট ১৩ টি গণনা কেন্দ্র থেকে ফলাফল জানানো হবে। এই সব জায়গাতেই পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে।

সব মিলিয়ে ৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত হবে রবিবার। শাসক দল বিজেপি সবকটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং বিনা প্রতিদ্বন্দিতায় ইতিমধ্যে ১১২ টি আসনে জয়লাভ করে বসে রয়েছে। বাকি ২২২ টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মূলত ত্রিপুরায় পুরভোটে লড়াই হয়েছে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের মধ্যে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুটি দলই বিজেপির বিরুদ্ধে ভোট রিগিংয়ের অভিযোগ এনেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+