হতে পারে দুর্ভিক্ষ! কেন্দ্রীয় প্রকল্পের কাজ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আর যা বললেন এই সাংসদ

এমজিএনআরইজিএ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত করুক ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে ১৪ এপ্রিল চিঠি দিয়ে এমনই আবেদন করেছেন ত্রিপুরা থেকে নির্বাচিত সিপিএম সাংসদ।

এমজিএনআরইজিএ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত করুক ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে ১৪ এপ্রিল চিঠি দিয়ে এমনই আবেদন করেছেন ত্রিপুরা থেকে নির্বাচিত সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের কিছু ব্লক কিছু সরকারি প্রকল্পের ব্যাপারে উদাসীন বলে উল্লেখ করেছেন তিনি।

হতে পারে দুর্ভিক্ষ! কেন্দ্রীয় প্রকল্পের কাজ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আর যা বললেন এই সাংসদ

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে ত্রিপুরার এই সাংসদ উল্লেখ করেছেন, ককবরক এবং শিলাচারী ব্লকের পুরোটাই শুষ্ক এবং একেবারে সীমান্তবর্তী এলাকা। সেখানকার বেশিরভাগ পরিবার দারিদ্র সীমার নিচে বাস করেন। এইসব মানুষগুলি এমজি-এনআরইজিএ কিংবা অন্য অন্য সরকারি প্রকল্পের ওপর নির্ভরশীল। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এবছরের ফেব্রুয়ারি থেকে ব্লকগুলির তরফ থেকে কিংবা মহকুমা থেকে এই মানুষগুলোকে কোনও কাজ দেওয়ার বন্দোবস্ত হয়নি। যদি এই পরিস্থিতি আরও দুই থেকে তিন সপ্তাহ চলতে থাকে, তাহলে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করেছেন এই সাংসদ।

জেলাশাসকের দফতর থেকে জানা গিয়েছে, পরবর্তী সপ্তাহে কিছু অর্থ মঞ্জুরির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+