শেষ পর্যন্ত ধর্ষিতাকে বিয়ে! ভুল বোঝাবুঝির অবসান, বলেন বিজেপি সমর্থক বিধায়ক

ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর ধর্ষিতাকেই বিয়ে করলেন ত্রিপুরার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা।

ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর ধর্ষিতাকেই বিয়ে করলেন ত্রিপুরার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। বিয়ের সিদ্ধান্তে পুলিশি হানা থেকেও বেঁচে গিয়েছেন রাজ্যে বিজেপি জোটসঙ্গী আইপিএফটি-র ওই বিধায়ক। রবিবার বধূর মান্দাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটি হয়।

শেষ পর্যন্ত ধর্ষিতাকে বিয়ে! ভুল বোঝাবুঝির অবসান, বলেন বিজেপি সমর্থক বিধায়ক

২৯ বছরের আদিবাসী বিধায়ক ধনঞ্জয় রাজ্যের শাসক বিজেপি-আইপিএফটির অংশীদার। ধনঞ্জয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপস মীমাংসায় বিয়ের সিদ্ধান্ত। বহু মানুষের সামনে এই অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিধায়ক জানিয়েছেন, গতমাসে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর মহিলার পরিবারে একাধিকবার গিয়ে দূরত্ব কমানোর চেষ্টা করেন তিনি। পুলিশে করা অভিযোগে বিধায়কের স্ত্রী জানিয়েছিলেন, তাদের মধ্যে সম্পর্ক প্রায় দুই বছরের। আগরতলার অভয়নগরের বাড়িতে বেশ কয়েকবার তাঁকে ধর্ষণও করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। বিধায়কের বিরুদ্ধে ৪১৭ ও ৩৭৬ ধারায় মামলা করা হয়েছিল। মান্দাই থেকে মামলা পূর্ব আগরতলা থানায় পাঠিয়ে দেওয়া হয়।

বিয়ের পর বিধায়ক জানিয়েছেন, দুতরফেই ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তা শুধরে নেওয়া হয়েছে। এবার আদালতে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+