বিজেপি শাসিত রাজ্যে জারি হল ড্রেস-কোড, বিরোধীরা বলছে জমিদারি মানসিকতা
ত্রিপুরাতে আমলাদের জারি করা হল ড্রেস কোড। সিপিআইএম এবং কংগ্রেস একে নিন্দা করে বলেছে এটি বিজেপি সরকারের সামন্ততান্ত্রিক মনোভাবকে প্রতিফলিত করছে।
সরকারি কাজের সময় আমলাদের জিন্স-সানগ্লাস পরায় নিষেধাজ্ঞা আরোপ করা হল বিজেপি শাসিত ত্রিপুরায়। এ বিষয়ে মেমোরেন্ডাম জারি করলেন ত্রিপুরার মুখ্য সচিব সুশীল কুমার। তবে এই নোটিশ জারির তীব্র নিন্দা করেছে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস। তাদের মতে এতে সরকারের সামন্ততান্ত্রিক মনোভাব প্রতিফলিত হয়েছে।

ওই মেমোরেন্ডামে রাজ্য়স্তরের মিটিংগুলিতে যাতে সব আমলা ড্রেসকোড মেনে চলেন, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএম ও এডিএমদের। কি সেই ড্রেসকোড? বলা হয়েছে জিন্স বা কার্গোর মতো ক্যাসুয়াল পোষাক পরা চলবে না। সানগ্লাস পরে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের রিসিভ করা যাবে না। সেই সঙ্গে চলবে না মিটিং-এ বসে মোবাইল ঘাঁটা বা মোবাইল থেকে মেসেজ আদান-প্রদান করা। এতে মিটিংয়ের সম্মানীয় ব্যক্তিদের অশ্রদ্ধা প্রদর্শন করা হয় বলে জানানো হয়েছে।
সুশীল কুমার দাবি করেছেন, নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এই ড্রেস কোড দিয়েছএন। তিন দশক ধরে তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেছেন। সেকানে কোনও আইএএস অফিসার বা সেন্ট্রাল সার্ভিসের কোনও অফিসারকে ক্যআসুয়াল পোষাকে অফিসে আসতে দেখেননি।
কিন্তু এই নির্দেশিকার তীব্র নিন্দা করেছে সিপিআইএম ও কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, 'এটা সামন্ততান্ত্রিক মানসিকতা। সরকার আসল সমস্যাগুলি এড়িয়ে ননইস্যুকে ইস্যু বানাতে চাইছে।' আর সিপিআইএম জানিয়েছে, 'এটা গনতান্ত্রিক দেশ। ঔপনিবেশিক শাসন বহুদিন চলে গিয়েছে। এখন কিকরে কেউ ড্রেসকোডের নামে কে কি পরবে তা ঠিক করে দিতে পারে?'












Click it and Unblock the Notifications