অভিষেকের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ, বিপ্লবের রাজ্যে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস
অভিষেকের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ, বিপ্লবের রাজ্যে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস
ত্রিপুরা হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে করা খোয়াই পুলিশের মামলায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশে এবার আর ওই মামলার তদন্ত করতে পারবে না পুলিশ। পুজো পর্যন্ত কোনও জিজ্ঞাসাবাদ করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ৫ নেতাকে। বিচারপতি অখিল কুরেশি জানিয়েছেন এই মামলায় আর নোটিসও পাঠানো যাবে না।

অভিষেকের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা ত্রিপুরা পুলিশের মামলার উপর স্থগিতাদেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। বিচারপতি অখিল কুরেশি নির্দেশ দিয়েছেন খোয়াই থানার পুলিশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। এমনকী এই মামলায় কোনও নোটিসও তারা পাঠাতে পারবেন। পুজোর আগে পর্যন্ত অভিষেকদের জিজ্ঞাসাবাদও করতে পারবেন না বিপ্লব দেবের পুলিশ।

অভিষেকদের বিরুদ্ধে মামলা
অগস্ট মাসে খোয়াই থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পাঁচ তৃণমূলমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তালিকায় ছিলেন, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ, সুবল ভৌমিক। খোয়াই থানার ওসি অভিযোগ করেছিলেন থানায় ধর্না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল যুব সংগঠনের নেতাদের গ্রেফতারির প্রতিবাদ করে খোয়াই থানায় ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতার বিরুদ্ধে স্বতোঃ প্রণোদিত মামলা দােয়র করেন তাঁরা।

দুর্গাপুজোর পর মামলার শুনানি
খোয়াই থানার পুলিশের মামলায় স্থগিতাদেশ চেয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কারন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেসকে নোটিস পাঠিয়েছিল পুলিশ। তৃণমূল কংগ্রেসের হয়ে এদিন আদালতে সওয়াল জবাব করেন সিদ্ধার্থ লুথরা। কুণাল ঘোষকে দীর্ঘক্ষণ জেরা করে ত্রিপুরা পুলিশ। জেরার পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। তারপরেই তড়িঘড়ি আদালতে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। বিচারপতি সেই মামলায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিয়েছেন পুজোর পর মামলার শুনানি হবে।

অভিষেকের মিছিলে না
সেপ্টেম্বর মাসেই ত্রিপুরায় রোড শো করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ত্রিপুরা পুলিশ কিছুতেই অনুমতি দেয়নি। প্রায় তিনবার ত্রিপুরা পুলিশের কাছে মিছিল করার অনুমতি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রতিবারই বিপ্লব দেবের পুলিশ সেটি খারিজ করে দেয়। রাজ্যে মহামারী আইন বলবৎ রয়েছে দাবি করে সেই আবেদন খারিজ করে দেন তাঁরা। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু অনুমতি না মেলায় আপাতত ত্রিপুরায় মিছিল করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications