বিপ্লব দেব সরকারের কৌশলের কাছে 'হার' তৃণমূলের, ত্রিপুরায় অভিষেকের র্যালি নিয়ে হস্তক্ষেপে নারাজ আদালত
এ যাত্রায় ত্রিপুরায় (tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) পদযাত্রা নিয়ে বিপ্লব দেব (biplab deb) সরকারের কৌশলের কাছে হেরে গেল তৃণমূল (trinamool congress)। আদালত জানিয়েছে করোনা আবহে প্রশাসনিত সিদ্ধান্
এ যাত্রায় ত্রিপুরায় (tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) পদযাত্রা নিয়ে বিপ্লব দেব (biplab deb) সরকারের কৌশলের কাছে হেরে গেল তৃণমূল (trinamool congress)। আদালত জানিয়েছে করোনা আবহে প্রশাসনিত সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। এর আগে চারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা নিয়ে তৃণমূলের তরফে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। আগের তিনবারের মতো শেষবারও তা না পাওয়া তৃণমূল আদালতের দ্বারস্থ হয়।

একাধিকবার র্যালির দিন ঘোষণা করেও পিছিয়ে যায় তৃণমূল
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি করতে চেয়ে একাধিকবার পিছিয়ে যায় তৃণমূল। কেননা দিন ঘোষণার পরে, তা নিয়ে প্রশাসনিরে অনুমতি না পাওয়া। প্রথমবার ১৫ সেপ্টেম্বর তা বাতিল করতে হয়, কেননা প্রশাসনের তরফে জানানো হয়, একই দিনে একই রুটে অন্য একটি রাজনৈতিক কর্মসূচির জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল। পরবর্তী ১৬ সেপ্টেম্বরের ক্ষেত্রে জানানো হয় বিশ্বকর্মা পুজোর কারণে অনুমতি দেওয়া সম্ভব নয়। ২২ সেপ্টেম্বর অনুমতি চাওয়া হলে প্রশাসনের তরফে কিছু না জানানোয় আদালতের দ্বারস্থ হয় তৃণমূল।

সরকারের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিল আদালত
২২ সেপ্টেম্বর র্যালি করতে চেয়ে ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। সোমবার যা নিয়ে শুনানি হয়। শুনানিতে আদালত ত্রিপুরা সরকারকে নির্দেশ দেয় ২২ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি নিয়ে অবস্থান স্পষ্ট করুন সরকার। এব্যাপারে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয় আদালতের তরফ থেকে।

মঙ্গলবার সকালেই জারি বিপর্যয় মোকাবিলা আইন
এদিন ত্রিপুরা জুড়েই সরকারের তরফ থেকে জারি করা হয় বিপর্যয় মোকাবিলা আইন। এই আইন ১৪৪ ধারা জারির মতোই। ৫ জনের বেশি কোনও জায়গায় থাকতে পারবেন না। এদিন সকালেই জানিয়ে দেওয়া হয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে কোনও জমায়েত কিংবা মিছিল নিষিদ্ধ।

প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়
এদিন শুনানি শুরু হতেই আদালতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা আইন জারির কথা জানান সরকারি আইনজীবী। সেই সময় বিচারপতি জানান, করোনা আবহে প্রশাসনিত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। যার জেরে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে ইতি পড়ে যায়। এর আগে তিনবার র্যালির অনুমতি না পেয়ে তৃণমূল ত্রিপুরা সরকারের কড়া সমালোচনা করেছিল। অভিষেক ভয় পাওয়ার কারণেই র্যালির অনুমতি দেওয়া হচ্ছে না বলে কটাক্ষ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে।
এদিকে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৪৫ জন। কোনও মৃত্যু হয়নি। উত্তর-পূর্বের ওই রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের।












Click it and Unblock the Notifications