বদলে যাচ্ছে রাজভবনের ঠিকানা, কাজ খতিয়ে দেখলেন রাজ্যপাল

ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত 'পুষ্পবন্ত প্রাসাদ' থেকে রাজ্যপাল ভবন স্থানান্তর করা হচ্ছে।

এবার বদলে যাচ্ছে রাজভবনের ঠিকানা। ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত 'পুষ্পবন্ত প্রাসাদ' থেকে রাজ্যপাল ভবন স্থানান্তর করা হচ্ছে ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার নব-নির্মিত রাজভবনে।

বদলে যাচ্ছে রাজভবনের ঠিকানা, কাজ খতিয়ে দেখলেন রাজ্যপাল

নতুন রাজভবনের সবকিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নতুন রাজভবন চত্বর ঘুরে দেখলেন রাজ্যপাল তথাগত রায়।

জানা গিয়েছে আগামী ১৮ এপ্রিল সরকারিভাবে রাজ্যপালের ঠিকানা স্থানান্তর হবে। তার আগে বেশ কিছু কাজ বাকী রয়ে গিয়েছে। তা সরেজমিনে খতিয়ে দেখতেই রাজ্যপাল গিয়েছিলেন।

যে কাজগুলি বাকী রয়েছে তা ধীরে ধীরে ঠিক করে ফেলা হবে। মাত্র ছয় বছরের মধ্যে নতুন সুবিশাল রাজভবন তৈরি হয়ে যাওয়ায় খুশি রাজ্যপাল তথাগত রায়। নতুন ভবনে গিয়ে উঠবেন তিনি। সেখান থেকেই সরকারের কাজে নজর রাখবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+