ভোটের ফল বেরনোর আগেই ত্রিপুরায় প্রয়াত মানিক সরকারের ক্যাবিনেট মন্ত্রী
ত্রিপুরায় ভোটের ফল বেরবে শনিবার। তার আগে এদিন শুক্রবার প্রয়াত হলেন মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জামাতিয়া (৬৪)।
ত্রিপুরায় ভোটের ফল বেরবে শনিবার। তার আগে এদিন শুক্রবার প্রয়াত হলেন মানিক সরকারের মন্ত্রিসভার সদস্য মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জামাতিয়া (৬৪)। এদিন দিল্লির এইমস হাসপাতালে রোগভোগের পর প্রয়াত হয়েছেন জামাতিয়া।
ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর জানান, কয়েকবছর ধরেই ক্যানসারে ভুগছিলেন জামাতিয়া। এই সপ্তাহের শুরুতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। জামাতিয়া রেখে গিয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে। রবিবার জামাতিয়ার দেহ ত্রিপুরায় উড়িয়ে নিয়ে গিয়ে সৎকার করা হবে।
সিপিআইএম নেতা খগেন্দ্র জামাতিয়া উপজাতি এলাকা কৃষ্ণপুর থেকে টানা ছয়বার জিতেছেন। এবারও সেই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন। তবে ভোটের প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। সেভাবে প্রচার করতে পারেননি। রাজ্যের জিবি হাসপাতালে চিকিৎসার পরে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বাম নেতা।
সিপিএমে ১৯৮৩ সালে যোগ দেওয়ার আগে খগেন্দ্র এডিসি নেতা ছিলেন। ভোটের ফল বেরনোর আগের দিন দলের নেতার খবরে ত্রিপুরায় বাম কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications