Tripura election 2023: বিজেপি বিধায়কদেরও কেনা যায়, ভোটের মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিপ্রামোথা প্রধানের
তিনি আজই বিজেপিকে নিয়ে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তিপ্রামোথা প্রধান দাবি করেছেন বিজেপি বিধায়কদেরও কেনা যায়। প্রসঙ্গত উল্লেখ্য ঘোড়া কেনা বেচার প্রবণতা বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই বেড়েছে দেশে।
ভোট প্রায় শেষের পথে এরই মাঝে বিজেপিকে নিশানা একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তিপ্রামোথা প্রধান প্রদ্যুৎ দেব বর্মণ। তিনি আজই বিজেপিকে নিয়ে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তিপ্রামোথা প্রধান দাবি করেছেন বিজেপি বিধায়কদেরও কেনা যায়। প্রসঙ্গত উল্লেখ্য ঘোড়া কেনা বেচার প্রবণতা বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই বেড়েছে দেশে।

বিজেপি বিধায়কদেরও কেনা যায়
বিজেপি বিধায়কদেরও কেনা যায়। ভোটের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য তিপ্রা মোথা প্রধানের। প্রকাশ্যেই তিনি বলেছেন বিজেপি বিধায়কদেরও কেনা যায়। যদি তাঁর পার্টি ৩০টি আসন পেয়ে যায় তাহলে তিনি বিজেপি বিধায়কদের কিনে নেমেন বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন তিপ্রা মোথা প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ। তিনি আরও বলেছেন। যদি ৩০টির কম আসন তাঁর পার্টি পায়। তাহলে নিজের প্রাসাদের একটা অংশ বিক্রি করে তিনি বিজেপি বিধায়কদের কিনে নেমেন। ভোট পরবর্তী জোট প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন প্রদ্যুৎ দেববর্মণ।

বিজেপিকে নিশানা
ভোট শুরুর পর থেকেই বিজেপিকে একের পর এক নিশানা করেছেন তিপ্রামোথা প্রধান। ত্রিপুরায় এবার ৬০ বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে তিপ্রামোথা। প্রদ্যুৎ মানিক্যের দাবি প্রায় ৩০টি মত আসন তাঁরা পাবেন। কাজেই সরকার গঠনে তাঁরাই করবেন বলে এক প্রকার দাবি করেছেন তিপ্রামোথা প্রধান। ত্রিপুরায় আদিবাসীদের ভোটের সিংহভাগটিই তিপ্রামোথার দিকে যায়। সেকারণে গতবার বিজেপি তিপ্রামোথার সমর্থন নিয়েছিল। কিন্তু এবার আব বিজেপির সঙ্গে জোটে যায়নি তিপ্রামোথারা। বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মতের মিল হয়নি প্রদ্যুৎ মানিক্যের।

ঘোড়াকেনাবেচা নিয়ে বার্তা
এদিন তিপ্রামোথা প্রধান বলেছেন, টাকা সবার কাছে সমান। ত্রিপুরা ভোটের আগে থেকেই কেন ধরে নেওয়া হচ্ছে বিজেপি জিতবে। আর তাঁদের বিধায়কদের কিনে নেবে। এমনও তো হতে পারে তিপ্রামোথাই বিজেপি বিধায়কদের কিনে নিল। বারবার তাঁদের কিনে নেওয়ার কথা কেন বলা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদ্যুৎ মাণিক্য। যতদিন না তিপ্রামোথাদের অধিকার সুরক্ষিত হচ্ছে ততদিন তিনি রাজনীতি ছাড়বেন না বলেও জানিয়েছেন। এবং লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

মানিক সাহাকে নিশানা
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও নিশানা করেছেন প্রদ্যুৎ মাণিক্য। সাংবাদিকদের প্রশ্নের মুখে ভোট দিয়ে বেরিয়ে মানিক সাহা বলেছিলেন, এবার একক ভাবে ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি। তার পাল্টা জবাবে তিপ্রামোথা প্রধান বার্তা দেন সব মুখ্যমন্ত্রী জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে দাবি করে থাকেন। কিন্তু এবার মানিক সাহার জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে। এবার বিজেপি একক ভাবে সরকার গড়তে পারে না বলে দাবি করেছেন তিপ্রামোথা প্রধান।












Click it and Unblock the Notifications