Tripura Election 2023: বড় ধাক্কা অপেক্ষা করছে, মানিক সাহাকে উদ্দেশ্য করে হুঙ্কার তিপ্রামোথা প্রধানের
সব মুখ্যমন্ত্রীই নিজেদের আত্মবিশ্বাসী বলে দাবি করে থাকে। কিন্তু মানিক সাহার জন্য একটা বড় ধাক্কা অপেক্ষা করে রয়েছে বলে মন্তব্য করেছেন তিপ্রা মোথা প্রধান।
ভোট প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিেয়ছে ত্রিপুরায়। তারই মাঝে একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। একাধিক জায়গায় বাম কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারই মাঝে ত্রিপুরায় বিজেপির আরেক প্রতিপক্ষ তিপ্রামোথার পক্ষ থেকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। তিপ্রা মোথা প্রধান সরাসরি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

মানিক সাহাকে চ্যালেঞ্জ তিপ্রামোথা প্রধানের
ত্রিপুরায় জোর কদমে চলছে ভোট গ্রহন পর্ব। ভোটের দিনেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভোট দিয়েছেন। তিনি ভোটদান করে দাবি করেছেন এবার কারোর সাহায্য ছাড়াই সরকার গড়বে বিজেপি। এই নিয়ে পাল্টা মানিক সাহাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিপ্রা মোথা প্রধান প্রদ্যুৎ মানিক্য দেববর্মণ। তিনি বলেছেন, সব মুখ্যমন্ত্রীই নিজেদের আত্মবিশ্বাসী দেখিয়ে থাকেন। কিন্তু মানিক সরকারের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে। মানিক সাহার এই আত্মবিশ্বাস আর বেশিদিন স্থায়ী থাকবে না বলেই বার্তা দিয়েছেন তিপ্রামোথা প্রধান।

বিজেপির সঙ্গে বিরোধ তিপ্রামোথাদের
এবার বিজেপির সঙ্গে বিরোধিতার পথে হেঁটেছে তিপ্রামোথারা। প্রথমে জোট বেেধ লড়াইয়ে নামার কথা থাকলেও তারপরে আর তিপ্রামোথাদের সঙ্গে সমঝোতা হয়নি গেরুয়া শিবিরের। দফায় দফায় বৈঠক হয়েছে প্রদ্যুৎ মানিক্য দেববর্মণের। তারপরেই তিপ্রামোথাদের সঙ্গে জোটের পথে না হেঁটেই একক ভাবে এবার ত্রিপুরায় লড়াইয়ের সিদ্ধান্ত নেয় বিজেপি। অমিত শাহ ভোটের আগে দাবি করেছিলেন ফলাফল প্রকাশের দিন দুপুর ১২টার আগেই সরকার গঠনের মত আসন পেয়ে যাবে বিজেপি।

বামেদের সঙ্গেও জোট হয়নি
তিপ্রা মোথারা এবার একক ভাবেই লড়ছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। বামেদের সঙ্গেও তাদের জোট হয়নি। বাম নেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাবি করেছিলেন তিপ্রামোথাদের তিপ্রাল্যান্ডের দাবি বামেরা সমর্থন করে না। সেকারণে বামেরা তাঁদের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বামেদের সঙ্গেও এবার জোটের পথে হাঁটেনি তিপ্রামোথারা। একক ভাবেই লড়াইয়ের ময়দানে নেমেছে তারা । তিপ্রামোথারা দাবি করেছে তারাই ত্রিপুরায় সরকার গঠনের মূল ফ্যাক্টর হবে।

আদিবাসী ভোটে নজর
তিপ্রামোথাদের প্রধান ভোট ব্যাঙ্ক হল আদিবাসীরা। ত্রিপুরার আদিবাসী ভোটাররা তাঁদেরই ভোট দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিপ্রামোথা প্রধান প্রদ্যুৎ মানিক্য দেববর্মণ। কারণ বছর ২য়েক আগেই ত্রিপুরার আদিবাসী এলাকায় জেলা কাউন্সিলের নির্বাচনে ৩০িট আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছিল। তারপর থেকেই ত্রিপুরার রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তিপ্রামোথারা।












Click it and Unblock the Notifications