Tripura Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্ব' নিয়ে ক্ষোভ প্রকাশ শাহ-নাড্ডার! ত্রিপুরায় নির্বাচনে বিজেপির ৩০ কমিটি
Tripura Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্ব' নিয়ে ক্ষোভ প্রকাশ শাহ-নাড্ডার! ত্রিপুরায় বিজেপির ৩০ কমিটি
নতুন বছরের শুরুতে, সম্ভবত ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ২০১৮-তে ত্রিপুরায় বামেদের হারিয়ে ক্ষমতা দখল করে গেরুয়া শিবির। তার পর গত ৪ বছরের বেশি সময়ে পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে বিজেপিকে। এবার বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জের মোকাবিলায় ৩০ টি কমিটি গঠন করার কথা জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।

দিল্লিতে বৈঠক
এদিন দিল্লিতে বিধানসভা নির্বাচনের কৌশল ঠিক করতে বৈঠক করেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। বৈঠকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও হাজির ছিলেন ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সূত্রের খবর, বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতারা ত্রিপুরা বিজেপির অভ্যন্তরে দলাদলি এবং লবিবাজির বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রিসভার অভ্যন্তরে ছাড়াও আমলাতন্ত্র এবং দলীয় নেতৃত্বের একাংশের অসহযোগিতার সম্মুখীন বলে সূত্রের খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য বিজেপিতে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। সে কথা কেন্দ্রীয় নেতৃত্বের কানেও গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, অমিত শাহ-জেপি নাড্ডারা রাজ্য নেতাদের দলাদলি বন্ধ করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে নির্দেশ দিয়েছেন।

ত্রিপুরা বিজেপির ৩০ টি কমিটি
ত্রিপুরা বিজেপির মিডিয়া ইনচার্জ জানিয়েছেন, কার্যকরভাবে নির্বাচন পরিচালনা করতে ৩০ টি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী প্রচার তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিটিগুলির মধ্যে দায়িত্ববন্টনও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রাজ্য সভাপতি
রাজ্য বিজেপির তরফে মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে দলের জন্য আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে। এই কমিটি নির্বাচনের কৌশল তৈরি করবে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজ্যে আইন ও পরিষদীয় বিষয়কমন্ত্রী রতনলাল নাথকে।

নির্বাচনী প্রচার কমিটির প্রধান মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দলের নির্বাচনী প্রচার কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটির বাকি সদস্যরা হলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক-সহ অন্য সিনিয়র নেতারা।

বাকি কমিটি এবং তাদের প্রধানরা
রাজ্য বিজেপির সহসভাপতি অশোক সিনহা আহ্বায়ক করে ইস্তেহার কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রাজ্যে আসা ভিআইপি নেতাদের জন্য ব্যবস্থা করা, সমাবেশ এবং বুথের ব্যবস্থাপনার জন্যও আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। তবে এর আগে বিজেপির বর্ষীয়ান নেতা মহেন্দ্র সিংকে উত্তর-পূর্বের এই রাজ্যে দলের নির্বাচনী দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications