Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura Election: বিনামূল্যে দুটি সিলিন্ডার থেকে স্কুটি! 'সংকল্পপত্রে' আরও একাধিক প্রতিশ্রুতি বিজেপির

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর তা ঘিরেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই একাধিক প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করা হল আজ বিজেপির তরফে। একাধিক ঘোষণার সঙ্গে আরও কি বলা হয়েছে তাতে

Tripura Election 2023: 'Sankalpatra 2023'ঃ ত্রিপুরাজুড়ে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি বিজেপির! গত কয়েকদিন আগেই ত্রিপুরায় দাঁড়িয়ে বাংলার উন্নয়ন মডেলকে হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গত পাঁচ বছরে ত্রিপুরার জন্যে বিজেপি কিছুই করেনি বলেই দাবি করেন তিনি। এহেন অভিযোগের কয়েকদিনের মাথায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সংকল্পপত্রে আরও একাধিক প্রতিশ্রুতি বিজেপির

শুধু ইস্তাহার প্রকার করাই নয়, সেখানে একাবারে ঢালাও উন্নয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা ট্রাইবাল ডেভলপমেন্ট এরিয়া কাউন্সিলের উন্নতি করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে টিপ্রামোথার প্রধান প্রদ্যোৎ বিক্রম দেববর্মা ত্রিপুরা ভাগের কথা বলছেন। বিশেষ করে আদিবাসী জনজাতিদের জন্যেই এই দাবি তোলা হচ্ছে। যদিও রাজ্যভাগের বিরোধী বিজেপি। সেখানে দাঁড়িয়ে ত্রিপুরা ট্রাইবাল ডেভলপমেন্ট এরিয়া কাউন্সিলের উন্নতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, শুধুই সংকল্প পত্র নয় এটি! ত্রিপুরা মানুষের জন্যে এটা আমাদের কমিটমেন্ট ত্রিপুরা মানুষের জন্যে। শুধু তাই নয়, বিজেপি নেতার মতে, ইস্তেহার প্রকাশ করে অন্যরা ভুলে যান। কিন্তু আমরা তা করি না। প্রধানমন্ত্রী গোটা দেশের চিত্র বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেপি নাড্ডা।

পাশাপাশি ত্রিপুরার কথা তুলে ধরে তাঁর দাবি, লাল আতঙ্ক শেষ হয়েছে ত্রিপুরাতে। এমনকি দুর্নীতি এবং লেভি কালচারের দিন শেষ হয়েছে বলেও দাবি নাড্ডার। পাশাপাশি 'উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির লক্ষ্যে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। নাড্ডার মতে, ত্রিপুরার উন্নয়ন বিজেপির আসার পর থেকেই শুরু হয়েছে। আর সেই ধারা অব্যাহত রয়েছে বলে দাবি।

বিজেপির তরফে প্রকাশ করা ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজের মেধাবী পড়ুয়াদের দেওয়া হবে স্কুটি। তবে এই সুযোগ ছাত্রীদের জন্যে। অন্যদিকে 'বালিকা সমৃদ্ধি স্কিমে' ৫০ হাজার টাকা বন্ড দেওয়া হবে। পাশাপাশি আদিবাসী এলাকাগুলিতে একাধিক স্কুল তৈরির কথাও ইস্তেহারে বলা হয়েছে। পাশাপাশি কৃষকদের সাহায্য করার কথাও বলা হয়েছে বলে খবর।

অন্যদিকে গত কয়েকদিন আগে ত্রিপুরাতে তৃণমূলের তরফেও ইস্তেহার ঘোষণা করা হয়েছে। যেখানে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক বাংলার সামাজিক প্রকল্পের সুবি্ধা সে রাজ্যেও দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার উন্নয়নের ভাগ পাবে ত্রিপুরার মানুষ। এমনকি বাংলাতে নানা সুযোগ পাওয়ার কথাও বলা হয়েছে।

এরই মধ্যে আগামী ১৬ তারিখ ভোট সে রাজ্যে। এই অবস্থায় শেষ হাসি কে হাসে সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+