Tripura Election 2023: কোটিপতি ৪৫ জন, ২১ জনের নাম পুলিশের খাতায়, ত্রিপুরার প্রার্থী তালিকা চমক ধরাবে
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
ত্রিপুরায় আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। এখন তুঙ্গে প্রচার। সব রাজনৈতিক দল যাকে বলে ঝাঁপিয়ে পড়ে প্রচার শুরু করে িদয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, জেপি নাড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিভিআই সমাগমে সরগরম ত্রিপুরা। এবার মোট ২৫৯ জন প্রার্থী হচ্ছেন ত্রিপুরার বিধানসভা নির্বাচনে।

এই ২৫৯ জন প্রার্থীর পরিচয় জানতে গিয়ে চমক ধরবে। প্রার্থী তালিকায় ৪৫ জনের সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠবে। এক কথায় বলতে েগলে কোটিপতি তারা। আর ৪১ জন প্রার্থীর নাম রয়েছে পুলিশের খাতায় অর্থাৎ তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা রয়েছে। একাধিক অপরাধের মামলা ঝুলছে তাঁদের নামে।
এই ২৫৯ জন প্রার্থীর মধ্যে আবার ১৪০ জন কোনও না কোনও সর্বভারতীয় দলের প্রার্থী। ৯জন প্রার্থী স্থানীয় দলের। ৫২ জন প্রার্থীর রাজনৈতিক দলের কোনও পরিচয় পাওয়া যায়নি। আবার নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন ৫৮ জন। এই ২৫৯ জন প্রার্থীর মধ্যে ৪১ জানিয়েছেন যে তাঁদের নাম রয়েছে পুলিশের খাতায়। ২০১৮-র বিধানসভায় কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম ছিল। মাত্র ১৭ জন জানিয়েছিলেন তাঁদের নাম রয়েছে পুলিশের খাতায়।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যতদন প্রার্থী নিজেদের নাম পুলিশের খাতায় রয়েছে বলে জানিয়েছেন তার মধ্য বিজেপি, সিপিএম, কংগ্রেসও রয়েছে। কংগ্রেসেন মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৭ নাম রয়েছে পুলিশের খাতায়। বামেদের ৪৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের নাম রয়েছে পুলিশের খাতায়। বিজেপির ৫৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের নাম রয়েছে পুলিশের খাতায়। ৮ জন প্রার্থীর নামে খুনের চেষ্টার মামলা রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশের খাতায় নাম রয়েছে এমন প্রার্থী ১৬ শতাংশের বেশি দেওয়া যাবে না। কিন্তু ত্রিপুরা বিধানসভা ভোটে সব রাজনৈতিক দলই প্রায় ১৬ থেকে ৫৪ শতাংশ হারে প্রার্থী দিয়েছে যাঁদের নাম রয়েছে পুলিশের খাতায়।












Click it and Unblock the Notifications